এক্সপ্লোর

Howrah News: দেড় মাস ধরে নিখোঁজ, আন্দামান থেকে উদ্ধার হাওড়ার নাবালিকা, গ্রেফতার যুবক

Minor Girl Rescued: এ যাবৎ তন্ন তন্ন করে খুঁজেও ওই নাবালিকার হদিশ পায়নি পুলিশ। মোবাইলের টাওয়ার ধরে শেষমেশ আন্দামানে তার অবস্থান চিহ্নিত করা হয়।

সুনীত হালদার, হাওড়া:  বাড়ি থেকে বেরনোর পর নিখোঁজ হয়ে যায় নাবালিকা মেয়ে (Minor Girl Rescued)। থানায় অভিযোগ জানিয়েছিলেন পরিবার। কিন্তু চিরুণি তল্লাশি চালিয়েও মেলেনি মেয়ের খোঁজ। প্রায় দেড় মাস পর সেই মেয়েকে উদ্ধার করা গেল। সুদূর আন্দামানে মিলল নাবালিকার হদিশ। সেখান থেকে বিমানে করে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হল। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আন্দামান থেকে উদ্ধার 'নিখোঁজ' তরুণী

হাওড়ার (Howrah News) জগাছার ঘটনা। গত ২২ মার্চ থেকে নিখোঁজ ছিল নাবালিকা মেয়েটি। জগাছা থানায় সেই নিয়ে অভিয়োগ দায়ের করে তার পরিবার। মেয়েকে অপহরণ করা হয়েছে বলে পুলিশের কাছে দাবি করেন পরিবারের লোকজন। তাতে তদন্তে নামে পুলিশ।

আরও পড়ুন: Behala: হেলমেট নেই কেন? প্রশ্ন করতেই ট্রাফিক সার্জেন্টকে ‘খুনের হুমকি’ বাইক আরোহীর

কিন্তু এ যাবৎ তন্ন তন্ন করে খুঁজেও ওই নাবালিকার হদিশ পায়নি পুলিশ। মোবাইলের টাওয়ার ধরে শেষমেশ আন্দামানে তার অবস্থান চিহ্নিত করা হয়। সেখানকার পাহাড়গাঁও থানা এলাকায় রাখা হয়েছিল ওই নাবালিকাকে।

অপহরণের অভিযোগ তুলেছিল পরিবার

এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের বিষ্ণুপুরের বাসিন্দা গুরুপদ মাইতি নামের ২২ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গুরুপদই ওই নাবালিকাকে আন্দামান নিয়ে যান বলে তদন্তে উঠে এসেছে। তাঁকে রবিবার হাওড়া আদালতে তোলা হয়। নাবালিকাকে আন্দামান নিয়ে যাওয়ার পিছনে গুরুপদর কী অভিসন্ধি ছিল, জানার চেষ্টা করছে পুলিশ। মেয়েটিকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

এ দিকে, অতি সম্প্রতিই শিলিগুড়িতে নাবালিকার বিয়ের প্রতিবাদ করায় এক ব্যক্তি খুন হন। খুনে অভিযুক্ত ব্যক্তি নাবালিকার নিজের বাবা। বাল্য বিবাহে আপত্তি তোলা ব্যক্তি নাবালিকার সৎ বাবা, মায়ের দ্বিতীয় পক্ষের স্বামী। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সাহারাম বর্মন (৪৫) তিনি শিলিগুড়ির রাঙামাটির নির্মলজোত এলাকার বাসিন্দা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: ভোট গণনাতেও কমিশনের নিশ্ছিদ্র নিরাপত্তা, কোন কেন্দ্রের জন্য কী ব্যবস্থা
ভোট গণনাতেও কমিশনের নিশ্ছিদ্র নিরাপত্তা, কোন কেন্দ্রের জন্য কী ব্যবস্থা
Shamik Bhattacharya: '২০২১-এর পুনরাবৃত্তি হবে না, সব জায়গায় বাহিনী, বিজেপির এজেন্ট থাকবে', হুঙ্কার শমীক ভট্টাচার্যের
'২০২১-এর পুনরাবৃত্তি হবে না, সব জায়গায় বাহিনী, বিজেপির এজেন্ট থাকবে', হুঙ্কার শমীক ভট্টাচার্যের
News Live: কাল ভোটের ফল ঘোষণা, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
কাল ভোটের ফল ঘোষণা, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
TMC News: মানুষের রায় কার দিকে? ভবানীপুর নিয়ে কি টেনশন আছে? ফিরহাদ হাকিম বললেন…
মানুষের রায় কার দিকে? ভবানীপুর নিয়ে কি টেনশন আছে? ফিরহাদ হাকিম বললেন…

ভিডিও

Delhi Fire News | ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। আটকে পড়ে ঝলসে মৃত্যু ৯ জনের | ABP Ananda LIVE
West Bengal Election 2026 | ''৪ তারিখের পর খুঁজে পাবেন না TMC কে'', নিশানা দিলীপ ঘোষের | ABP Ananda LIVE
Delhi Fire News | সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। মৃত্যু ৯ জনের | ABP Ananda LIVE
WB Assembly Election 2026 | ফলতায় ২৯ এপ্রিলের ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন । ABP Ananda LIVE
WB Assembly Election 2026 | পুনর্নির্বাচনেও 'ঢালাও' ভোট, ফলস ভোটিংয়েরও অভিযোগ উঠল মগরাহাটে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Embed widget