এক্সপ্লোর

Howrah: শালিমার স্টেশনে সাতসকালে দুষ্কৃতী হামলা, পলাতক অভিযুক্তরা

Howrah News: রবিবার সকালে উত্তরপাড়ার (uttarpara) এক বাসিন্দা তাঁর বাবা মাকে আনতে অন্যান্য আত্মীয়দের নিয়ে শালিমার (shalimar) স্টেশনে যান। সেখানে পার্কিং জোনের  বাইরে গাড়ি পার্ক করেছিলেন তিনি।

সুনীত হালদার, হাওড়া: শালিমার স্টেশনের বাইরে পার্কিং জোনে দুষ্কৃতী হামলা। রবিবার সকালে হাওড়ার (howrah) উত্তরপাড়ার (uttarpara) এক বাসিন্দা তাঁর বাবা মাকে আনতে অন্যান্য আত্মীয়দের নিয়ে শালিমার (shalimar) স্টেশনে যান। সেখানে পার্কিং জোনের  বাইরে গাড়ি পার্ক করেছিলেন তিনি। সেই সময় কিছু স্থানীয় দুষ্কৃতী তাঁর থেকে পার্কিং ফি দাবি করে বলে অভিযোগ। তিনি তা দিতে অস্বীকার করলে প্রায় ১০ থেকে ১২ জন সেই ব্যক্তি ও তাঁর আত্মীয়দের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারের চোটে একজনের নাক থেকে রক্ত বের হতে থাকে। ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ এবং বি গার্ডেন থানার পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হয় সাউথ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর আহতরা লিখিতভাবে বি গার্ডেন থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে পাটনা থেকে আসা বাবা, মা কে আনতে গিয়েছিলেন আক্রান্ত ব্যক্তি। সেই সময় তিনি স্টেশনের বাইরে গাড়ি পার্ক করান। কিন্তু এরপরও বেআইনিভাবে তাঁর কাছ থেকে পার্কিং বাবদ ফি দাবি করেন। কিন্তু আক্রান্ত সেই ব্যক্তি দিতে রাজি হননি। এরপরই তাঁর ও তাঁর আত্মীয়দের ওপর হামলা করে সেই দুষ্কৃতীরা। এরপরই আহতরা বোটালিক্যাল গার্ডেন থানায় অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, হাওড়ারই অন্য একটি বিক্ষিপ্ত ঘটনায়, বেপরোয়া গাড়ির ধাক্কায় (Road Accident) পথচারীর মৃত্যু। সকাল ৭ টা নাগাদ সালকিয়ার (Salkia)  বাঁধাঘাট মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, পিছন দিক থেকে ওই  পথচারীকে ধাক্কা মারে গাড়ি।  ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। মর্মান্তিক এই  দুর্ঘটনা  সিসি ক্যামেরায় ধরা পড়েছে। অভিযুক্ত গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে মালিপাঁচঘড়া থানার পুলিশ।

আরো পড়ুন: বিয়েবাড়ি থেকে ফেরার পথে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহিতে দুর্ঘটনা, মৃত ৩

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget