এক্সপ্লোর

Howrah Crime: পুজোর আগে পরপর ডাকাতি হাওড়ায়, বেধড়ক মার গৃহকর্তাকে

Robbery in Howrah: অগাস্ট, সেপ্টেম্বর, পরপর ভয়াবহ ডাকাতি হাওড়ার জগৎবল্লভপুরে। ব্যবসায়ীর বাড়ি থেকে ১০ থেকে ১২ লক্ষ টাকা সোনার গয়না এবং নগদ টাকা লুঠ।

সুনীত হালদার, হাওড়া: রাজ্যের বুকে ফের ভয়াবহ ডাকাতি (Robbery)। হাওড়া (Howrah) জগৎবল্লভপুরের বড়গাছিয়া সকালবাজার এলাকায় এক ব্যবসায়ীর (Businessman) বাড়িতে ভয়াবহ ডাকাতি ঘটনাটি। পুজোর আগে এহেন ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

গৃহকর্তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত

এদিন ভোররাতে ৮ থেকে ১০ জন সশস্ত্র ডাকাত মুখে গামছা বেঁধে কাপড়ের ব্যবসায়ী সুজিত কাড়ারের  বাড়িতে হানা দেয়। সেই সময় বাড়ির সবাই ঘুমোচ্ছিলেন। ঘরে ঢুকে ডাকাতরা গৃহকর্তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় বাধা দেওয়ার ক্ষমতা হারায় ওই ব্যবসায়ী। এরপর সাত বছরের ছেলে সৌমাল্য কাড়ারের মাথায় রিভালবার ঠেকিয়ে যাবতীয় সোনার গয়না এবং নগদ টাকা লুট করে নেয়। তার স্ত্রীর গা থেকে যাবতীয়  সোনার গয়না খুলে নেয়। প্রায় এক ঘন্টা অপারেশন চালায়।

১০ থেকে ১২ লক্ষ টাকা সোনার গয়না এবং নগদ টাকা লুঠ

ওই ব্যবসায়ী জানিয়েছেন, ১০ থেকে ১২ লক্ষ টাকা সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। বাড়ি থেকে বেরোনোর সময় সকলের হাত-পা দড়ি দিয়ে বেঁধে চম্পট দেয় ডাকাত দল। পরে দাঁত দিয়ে দড়ি কাটার পর চিৎকার চেঁচামেচি করে প্রতিবেশীদের ডাকে সুজিতবাবু। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। এই ঘটনায় আতঙ্কিত ওই পরিবার এবং প্রতিবেশীরা। প্রতিবেশীদের অভিযোগ জগৎবল্লভপুর থানায় ফোন করলেও কেউ ফোন ধরেনি। পরে ১০০ ডায়ালে ফোন করলে পুলিশ সুপারের অফিসের নাম্বার দেওয়া হয়। সেখানে ফোন করে জানালে বেশ কিছুক্ষণ বাদে পুলিশ আসে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

আরও পড়ুন, মমতার মন্তব্যের প্রতিবাদ, ঘুগনি ও ঝালমুড়ি বিক্রি করলেন বিজেপি বিধায়করা !

গত মাসেই বড়সড় ডাকাতি হাওড়ার জগৎবল্লভপুরেই

এদিকে এই হাওড়া জেলার জগৎবল্লভপুরেই অগাস্ট মাসেই হয়ে গিয়েছে বড়সড় ডাকাতি। হাওড়ার  জগত্‍বল্লভপুরে পরিবহণ দফতরের অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে ডাকাতির অভিযোগ ওঠে। বাড়িতে হানা দেয় ৬ সশস্ত্র দুষ্কৃতী। বাড়ির মালিক, তাঁর স্ত্রী ও মেয়েকে মারধর করে সোনার গয়না, টাকা লুঠ করে দুষ্কৃতীরা পালায় বলে অভিযোগ। জানা যায়, রাত ৩ টে নাগাদ ওই বাড়ি হানা দেয় ডাকাত দল।পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে লুঠপাটের অভিযোগ প্রকাশ্যে আসে। হাওড়ার জগত্‍বল্লভপুরে ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিতলায়  স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন পরিবহণ দফতরের অবসরপ্রাপ্ত কর্মী প্রভাসকুমার ঘোষ।  তিনি সপরিবারে দোতলায় থাকেন। নীচের তলা ভাড়া দেন বিয়েবাড়ি বা অনুষ্ঠানের জন্য। তাঁর অভিযোগ, গভীর রাতে তাঁর বাড়িতে হানা দেয় ৬ জন দুষ্কৃতী। কোলাপসিবল গেট ভেঙে তারা বাড়িতে ঢুকে পড়ে। সশস্ত্র অবস্থায় ঘরে ঢুকে হামলা চালায়। তারপর লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ লুঠপাট করে দুষ্কৃতীরা।

 

সেরা শিরোনাম

News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget