এক্সপ্লোর

Howrah News: আগ্নেয়াস্ত্র নিয়ে হাওড়ায় যুব তৃণমূল নেতার বাড়িতে 'হামলা', কাঠগড়ায় কে ?

Howrah Clash: হাওড়ার নাজিরগঞ্জে যুব তৃণমূল নেতার বাড়িতে তাণ্ডব। আগ্নেয়াস্ত্র নিয়ে যুব তৃণমূল নেতা আরিফ খানের বাড়িতে হামলার অভিযোগ।

 হাওড়া: হাওড়ার নাজিরগঞ্জে যুব তৃণমূল নেতার (TMC Leader) বাড়িতে তাণ্ডব। আগ্নেয়াস্ত্র নিয়ে যুব তৃণমূল নেতা আরিফ খানের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মারধরের অভিযোগ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টার অভিযোগ উঠেছে, গুড্ডু খান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

কে এই গুড্ডু ?

মূলত এই গুড্ডু খান হলেন হাওড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদের স্বামী । বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন গুড্ডু। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গুড্ডুকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ২০২১-এ যুব তৃণমূল নেতা আরিফের বাবাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। নিহত ওয়াজুল খান তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা ছিলেন। প্রসঙ্গত, গতবছর অগাস্টে তৃণমূল উপ প্রধানের বাড়িতে হামলা ঘটনা প্রকাশ্যে আসে।। প্রাণনাশেরও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। যদিও সেবার অভিযোগ উঠেছিল দলেরই নেতার বিরুদ্ধে।

দলীয় নেতার বিরুদ্ধেও উঠেছিল অভিযোগ 

ঘটনাটি ঘটেছিল উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দত্তপুকুরের তৃণমূল পরিচালিত কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ অস্বীকার করে পাল্টা উপ প্রধানের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন সেবার অভিযুক্ত তৃণমূল (TMC) নেতা। উপপ্রধানের বাড়ির কাছে বোমাবাজির অভিযোগ। অভিযোগ ছিল, কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের স্বামী সৌমেন কাঞ্জিলাল বাড়ি ফেরার সময় তাঁর গাড়ির কাছেই বোমা পড়ে।  যদিও সেবার রক্ষা পেয়েগিয়েছিলেন সৌমেন। তাঁর অভিযোগ ছিল, ওই পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য অমল বিষ্ণু গত কয়েকদিন ধরে তাঁকে হুমকি দিচ্ছিলেন।  তার জেরেই এই হামলা বলে অভিযোগ তুলেছিলেন সৌমেন কাঞ্জিলাল।

আরও পড়ুন, রবিবার পেট্রোল ও ডিজেলের কী দর কলকাতায় ?

তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে তৃণমূল পরিচালিত কাশিমপুর পঞ্চায়েত। সেখানেই প্রকাশ্যে এসেছিল তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। উঠল মারপিট, হুমকির অভিযোগও। সূত্রের খবর, একটি ভাইরাল ভিডিও ঘিরে ঘটনার সূত্রপাত হয় সেবার। সেই ভিডিওতে বলা বক্তব্য নিয়ে বিক্ষোভ দেখায় এক পক্ষের লোকজন। তারপরেই পাল্টা ঝামেলা করা হয় বলে অভিযোগ। তারপরে বোমাবাজির অভিযোগও উঠেছিল। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সেবার কাশিমপুর পঞ্চায়েত এলাকায়। সম্প্রতি দত্তপুকুরের কাশিমপুর পঞ্চায়েতের তৃণমূল নেতা ও সদস্য অমল বিষ্ণু বলেন, 'গোপাল কাঞ্জিলাল তোলাবাজ।' পঞ্চায়েতের উপপ্রধান গোপাল কাঞ্জিলালের অনুগামীদের অভিযোগ, ওই এলাকার তৃণমূল নেতা অমল বিষ্ণুর বক্তব্য নিয়ে তাঁরা প্রশ্ন তুললে বচসা শুরু হয়। এরপরেই উপপ্রধানের বাড়িতে অমল বিষ্ণুর অনুগামীরা হামলা চালান বলে অভিযোগ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget