এক্সপ্লোর

Howrah News: মঙ্গলাহাট অগ্নিকাণ্ডে গ্রেফতার স্বঘোষিত হাট মালিক

Manglahaat Fire: ২০ জুলাই, গভীর রাতে মঙ্গলাহাটে আগুন লাগে। চার হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

হাওড়া: হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Manglahaat Fire Update) ঘটনায় কলকাতা থেকে একজনকে গ্রেফতার করল সিআইডি। নিজেকে হাট মালিক বলে দাবি করতেন ধৃত শান্তিরঞ্জন দে।

অগ্নিকাণ্ডে গ্রেফতার করল সিআইডি: ২০ জুলাই, গভীর রাতে মঙ্গলাহাটে আগুন লাগে। চার হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ২১ জুলাই হাট পরিদর্শন করে সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তদন্তে নেমে তথ্য সংগ্রহ ও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে কলকাতার ক্যানিং স্ট্রিট থেকে শান্তিরঞ্জন দে-কে গ্রেফতার করে সিআইডি। আগুন লাগার দিনই হাট মালিকদের একটা বড় অংশ অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্তর্ঘাত এবং ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন। তাঁরাই শান্তিরঞ্জনের নাম সামনে আনেন। ধৃতের বিরুদ্ধে আগুন লাগানোর ষড়যন্ত্র-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে সিআইডি। 

গত ২১ জুলাই বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষতিগ্রস্ত মঙ্গলাহাট পরিদর্শন করেন। সেখানে তিনি পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দেন। জেলাশাসকের নেতৃত্বে সেই কমিটি কাজ  করে। আগে ঠিক হয়েছিল হাটের যে অংশ পুড়ে গিয়েছে, সেখান থেকে যাবতীয় জঞ্জাল সরিয়ে দেওয়া হবে যাতে জুলাইয়ের শেষ থেকেই ছোট ছোট ব্যবসায়ীরা ফের বিক্রিবাটা শুরু করতে পারেন। কিন্তু সোমবার পরে ব্যবসায়ীরা এসে দেখেন, জঞ্জালের স্তুপ এখনো সরানো হয়নি। সেই কারণে ব্যবসায়ীদের একাংশ ক্ষুব্ধ হয়েছিলেন। ৩১ জুলাই ঘটনাস্থল পরিদর্শনে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। ব্যবসায়ীদের ক্ষোভের মুখে তিনি জানান পর্যায়ক্রমে হাট শুরু হওয়ার দিনক্ষণ। 

মঙ্গলাহাটে আগুন লাগার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে কীভাবে আগুন লাগল ? দুর্ঘটনা না কি চক্রান্ত? চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা  দাবি করেন, হাটের মালিক শান্তিরঞ্জন দে ছোট দোকানগুলি ভেঙে বহুতল তৈরি করতে চাইছিলেন। তা করতে না পারায়, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডের আগে বিভিন্ন জায়গায় কেরোসিন তেল ঢালা হয়েছিল। যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্তে দাবি ছিল, ব্যবসায়ীদের সব অভিযোগ ভিত্তিহীন। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।                                        

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Traffic Advisory: পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুর জের, পণ্যবাহী যান চলাচলের সময় বেঁধে দিল কলকাতা পুলিশ

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget