এক্সপ্লোর

Traffic Advisory: পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুর জের, পণ্যবাহী যান চলাচলের সময় বেঁধে দিল কলকাতা পুলিশ

Kolkata News: ওষুধ, দুধ, সবজি, ফল, LPG ও অক্সিজেন সিলিন্ডারবাহী জরুরি সামগ্রীর গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

কলকাতা: বেহালায় পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুর জের। সকাল ৬টা থেকে শহরে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করছে কলকাতা পুলিশ (Kolkata Police)। নির্দেশিকায় বলা হয়েছে, বন্দর এলাকা ছাড়া কলকাতার রাস্তায় রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বড় ও ভারী পণ্যবাহী গাড়ি  চলাচল করবে।

নিষেধাজ্ঞা জারি কলকাতা পুলিশের: ওই নির্দেশিকায় ওষুধ, দুধ, সবজি, ফল, LPG ও অক্সিজেন সিলিন্ডারবাহী জরুরি সামগ্রীর গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এই সমস্ত গাড়ি সকাল ৮টা পর্যন্ত এবং বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলাচল করতে পারবে। ছোট ও মাঝারি পণ্যবাহী গাড়ি চলাচলের সময় বেঁধে দেওয়া হয়েছে রাত ১০টা থেকে সকাল ৬টা এবং দুপুর ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত। গতকাল কলকাতা পুলিশের তরফে এই নির্দেশিকা জারি হওয়ার পরেই আজ সকাল থেকে শুরু হয়েছে যান শাসন। 

একমিনিটও একজায়গায় স্থির হয়ে দাঁড়াত না ৭ বছরের ফুটফুটে ছেলেটা। সে - ই আজ চিরঘুমে। চিরঘুমে সৌরনীলের দূরন্তপনা।তার দুষ্টুমিভরা মুখ। বেপরোয়া লরিতে পিষে সাত বছরের ফুটফুটে শিশুর মৃত্য়ুর ঘটনা নাড়িয়ে দিয়েছে শহরবাসীকে। আর প্রাণোচ্ছ্ল ছেলেটা চলে যাওয়ার পর, সতর্ক হয়েছে পুলিশ। রবিবার ছুটির দিনেও দেখা গিয়েছিল, বেহালা চৌরাস্তায় (Behala accident) কড়া পুলিশি প্রহরা। শনিবারের মতো, রবিবারও রাস্তায় বসানো হয়েছিল ব্য়ারিকেড (Kolkata accident)। আর মর্মান্তিক এই দুর্ঘটনার পর গতকাল খুলেছে বড়িশা স্কুল। 

মর্মান্তিক এই দুর্ঘটনার পরই লালবাজার নির্দেশ দিয়েছিল, সকাল ৬টার পর কলকাতায় ঢুকবে না কোনও ট্রাক। গত সপ্তাহ থেকেই চালু হয়েছে এই নিয়ম। মৌখিকভাবে সমস্ত ট্রাফিক গার্ডকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বলা হয় সরকারি হোক বা বেসরকারি, কলকাতার সমস্ত স্কুলেরবাইরে থাকতে হবে ওসি বা অ্যাডিশনাল ওসি পদমর্যাদার একজন অফিসারকে। সমস্ত স্কুলের বাইরে যান নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতেথাকবে পুলিশ। এছাড়া, লালবাজারের নির্দেশ, এবার থেকে কোথাও কোনও দুর্ঘটনা ঘটলে সবার প্রথমে আগে দেহ সরানোর ব্যবস্থা করতে হবে। নির্দেশে বলা হয়েছে, প্রতিটি থানায় ওসি অথবা অ্যাডিশনাল ওসি-র উপস্থিত থাকা জরুরি। কলকাতা পুলিশের সমস্ত থানা ও ব্যারাকে দিনের যে কোনও সময়, বিশেষ করে রাতে ২৫ শতাংশ বাহিনী থাকতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বাহিনী পাঠালে পর্যাপ্ত মহিলা পুলিশ থাকা জরুরি। বাহিনীর ওপর নজরদারির দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার অফিসাররা। 

আরও পড়ুন: Medinipur Weather: দিনভর মেঘলা আকাশ, ভারী বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget