এক্সপ্লোর

Howrah News: 'খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে', গৃহবধূর মৃতদেহ ঘিরে বিক্ষোভ জগৎবল্লভপুরে

Howrah Death Mystery: শ্বশুরবাড়িতে গৃহবধূর মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ার জগৎবল্লভপুরে, মৃতদেহ ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।

সুনীত হালদার,হাওড়া: শ্বশুরবাড়িতে গৃহবধূর মৃত্যু (Housewife Death) ঘিরে উত্তেজনা হাওড়ার জগৎবল্লভপুরের হাটাল পাত্র পাড়ায়। রবিবার দুপুরে বছর আঠেরোর গৃহবধূ মধু পাখিরার ঝুলন্ত দেহ তার পরিবারের লোকজন দেখেন।এরপর তার দেহ রাস্তায় ফেলে শশুরবাড়ির লোকজন পালিয়ে যায় বলে অভিযোগ।  স্থানীয় গ্রামবাসীরা মৃতদেহ (Dead body) ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর উত্তেজিত জনতা বাড়ি ভাঙচুর করেন । ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ (Jagatballavpur Police Station)।

পুলিশকেও মৃতদেহ উদ্ধার করতে বাধা দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর মাস ছয়েক আগে ওই গ্রামের যুবক সুরজিৎ পাখিরা একই গ্রামের মেয়ে মধুকে ভালোবেসে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকেই মধুর ওপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। অনেক সময় অত্যাচার সহ্য করতে না পেরে সে বাপের বাড়িতে চলে আসত। কিছুদিন আগে শশুর বাড়িতে ঝামেলার পর সে বাপের বাড়িতে ফিরে এসেছিল। কিন্তু সে ফের শ্বশুরবাড়িতে ফিরে যায়। তারপরই আজকের ঘটনা। মধুর বাপের বাড়ির  পরিবারের লোকজনের অভিযোগ মধুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার পর স্বামী-সহ তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী  নামানো হয়েছে।

আরও পড়ুন, ভোরে হালকা শীতের আমেজ, আজ কেমন আবহাওয়া দক্ষিণ ২৪ পরগনায় ?

গতবছর অগাস্টে শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার এক গৃহবধূর। যদিও খুনের অভিযোগে আটক হন স্বামী,শ্বশুর ও ননদ। লেকটাউনের (lake town) দক্ষিণদাঁড়ির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঁচড় ও আঘাতের চিহ্ন মিলেছিল। পুলিশ জানায় সেসময়, ওই গৃহবধূর নাম পায়েল রায়। সন্ধেবেলায় ঘটনাটি ঘটে। মৃতার পরিবারের অভিযোগ, জামাই ও শশুড়বাড়ির লোকজন মিলে খুন করেছে মেয়েকে। পায়েলের মায়ের দাবি, জামাই সন্দেহবাতিক। মেয়েকে সন্দেহ করতেন। এর আগেও এই নিয়ে মারধর করেছেন। এবার খুন, অভিযোগ পরিবারের। লিখিত অভিযোগও দায়ের করেছিল মৃতার পরিবার। যদিও স্বামীর পাল্টা দাবি, স্ত্রীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। । সেই নিয়ে ঝামেলাও হত দুজনের। এই নিয়ে অশান্তি হয়। সন্ধ্যাবেলায় তিনি যখন বাথরুমে, তখনই সম্ভবত আত্মঘাতী হন পায়েল, দাবি সুমনের। তবে মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী, শ্বশুর ও ননদকে রাতে লেকটাউন থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget