এক্সপ্লোর

Howrah: অজানা ভাইরাসের আক্রমণ গোলাপের ফলনে, ভ্যালেন্টাইন্স ডে-র আগে চিন্তায় কৃষকরা

হাওড়ার বাগনানের দু নম্বর ব্লকের রূপনারায়ন নদীর চড়ে হরেকরকম গোলাপ চাষ করেন ফুলচাষিরা। কমপক্ষে ৮০০ হেক্টর জমিতে প্রায় দু হাজার কৃষক ওরফুলি, হেলেদীপ, বিরামপুর কাঁটাবেড়িয়া, মালঞ্চ এলাকায় চাষ করেন

সুনীত হালদার, হাওড়া: আর মাত্র কয়েকদিন পরই ভালোবাসার দিন। ভ্যালেন্টাইন্স ডে-র (Valentines Day 2022) প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রেমিক-প্রেমিকা, দম্পতিদের মধ্যে। ভালোবাসার সপ্তাহে তাই চাহিদাও বেড়েছে গোলাপের। কিন্তু ভালোবাসার দিন আসার আগেই অজানা ভাইরাসের আক্রমণ গোলাপের ফলনে। বাজারে চাহিদা থাকা সত্বেও গোলাপের ফলন খারাপ হওয়ায় চিন্তায় বাগনানের (Bagnan) কৃষকরাষ তাই এবছর প্রেমের দিনে যে গোলাপের দাম বাড়বে, তা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

জানা যাচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। প্রতি বছর এই দিনটির আগে দেশজুড়ে গোলাপের চাহিদা বাড়ে। সেই চাহিদাকে লক্ষ্য রেখে হাওড়ার বাগনানের দু নম্বর ব্লকের রূপনারায়ন নদীর চড়ে হরেকরকম গোলাপ চাষ করেন ফুলচাষিরা। কমপক্ষে ৮০০ হেক্টর জমিতে প্রায় দু হাজার কৃষক ওরফুলি, হেলেদীপ, বিরামপুর কাঁটাবেড়িয়া, মালঞ্চ এলাকায় চাষ করেন। এই গোলাপ কলকাতার জগন্নাথ ঘাট ফুলবাজারের পাশাপাশি কোলাঘাট এবং রাজ্যের অন্যান্য ফুল বাজারে চলে যায়। এই এলাকার গোলাপের মান খুব ভালো হওয়ায় ভিন রাজ্যেও এখানকার ফুলের কদর রয়েছে বলে জানা যাচ্ছে। ভ্যালেন্টাইন্স ডের পনেরো দিন আগে থেকেই কৃষকদের থেকে সরাসরি মাল কিনে নিয়ে যান ফুল ব্যবসায়ীরা।

আরও পড়ুন - Municipal Election 2022: বিধাননগরের কোভিড বিধি মেনে DCRC থেকে ভোটসামগ্রী বণ্টন | Bangla News

সূত্রের খবর, গত কয়েক মাস ধরে গোলাপ গাছে অজানা ভাইরাসের আক্রমণের ফলে গাছের ফুল গাছেই নষ্ট হয়ে যাচ্ছে। ফুলে কালো কালো ছোপ পড়ে যাচ্ছে এবং ফুলের পাপড়ি খসে পড়ছে। আবার গাছে কুঁড়ি অবস্থাতেই ফুল নষ্ট হয়ে যাওয়ায় বেজায় সমস্যায় পড়েছেন কৃষকরা। তাঁরা জানিয়েছেন সারা বছর এই সময়টায় বাড়তি লাভের জন্য অপেক্ষা করে থাকেন। কিন্তু ফুলের ফলন নষ্ট হয়ে যাওয়ায় তাঁরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই ক্ষতির জন্য তাঁরা ভাইরাসের আক্রমনের পাশাপাশি খামখেয়ালী আবহাওয়া এবং চাষের জমিতে বন শূকরের হানাকে দায়ী করেছেন।

বাগনানের ফুল ব্যবসায়ীরা ইতিমধ্যেই এই পরিস্থিতির কথা জানিয়েছেন রাজ্য সরকারের কৃষি ও উদ্যান বিভাগে। কৃষকদের অভিযোগ, রাজ্য সরকারের কৃষি ও উদ্যান বিভাগের আধিকারিকরা বাগান পরিদর্শন করলেও সমস্যার সমাধানে কোনও ব্যবস্থা করেননি। এমন অবস্থায় চাষিরা কার্যত অথৈ জলে পড়েছেন। এমন পরিস্থিতিতে প্রেম দিবসে গোলাপ ফুল কেনার জন্য যে সাধারণ মানুষকে বাড়তি গাঁটের কড়ি খরচ করতে হবে, তা বোঝাই যাচ্ছে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget