এক্সপ্লোর

Tiger Attacked: জঙ্গলে চলছিল তল্লাশি, আচমকাই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক ঘটনা মৈপীঠে !

Maipith Tiger Attacked: মৈপীঠে ফের বাঘের হামলা,বাঘের মুখে বনকর্মী !


পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা:
মৈপীঠে ফের বাঘের হামলা! বাঘের মুখে বনকর্মী। বাঘে-মানুষে দীর্ঘক্ষণ লড়াই চলে। গুরুতর জখম হন বন দফতরের ওই কর্মী। সকালে বন দফতরের তল্লাশির সময়, জঙ্গল থেকে বেরিয়ে ধানখেতের ওপর লাফিয়ে পড়ে একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

কথায় বলে, যমে মানুষে টানাটানি। আর, এ যেন বাঘে মানুষে টানাটানি ভয়ঙ্কর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো ঘটনা। বাঘের মুখে অস্থায়ী বনকর্মী।চোখের পলকে বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ। মুহুর্তের মধ্যে লাফ দিয়ে এসে কামড়ে ধরে। দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে বাঘের হামলায় গুরুতর জখম হলেন বনকর্মী।রবিবার, মৈপীঠের নগেনাবাদে নদীবাঁধ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় বন দফতর এবং পুলিশকে। রাত থেকে জাল দিয়ে এলাকা ঘেরার কাজ শুরু করেন বন দফতরের কর্মীরা।

মৈপীঠের নগেনাবাদের পাশে রয়েছে মাকড়ী নদী, আর ওপারে আজমলমারীর জঙ্গল।মৈপীঠ বাসিন্দা মধুসূদন নন্দী বলেন , 'ভীষণ আতঙ্কে আছি আমরা, প্রচুর আতঙ্কে থাকি। রাতে তো বের হতে পারি না ভয়ে।' সোমবার, সকালে এলাকায় ঘুরে যখন বাঘের অবস্থান জানার চেষ্টা করছেন বনকর্মীরা, তখনই গ্রাম সংলগ্ন চাষের জমিতে দেখা মেলে দক্ষিণরায়ের বাহনের।জঙ্গলের আলো-আঁধারিতে মিশে থাকতে দেখা যায় বাঘকে। কোনও কিছু বুঝে ওঠার আগেই, মুহুর্তের মধ্যে এক অস্থায়ী বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। 

ভিডিওয় দেখা যাচ্ছে, লাঠি হাতে বেশ কয়েকজন বনকর্মী বাঘটিকে তাড়ানোর চেষ্টা করছেন। তখনই, এক বনকর্মীকে আক্রমণ করে বাঘটি।রীতিমতো ছিটকে মাটিতে পড়ে যান তিনি।আর তখনই, সহকর্মীকে বাঁচাতে বাঘকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায় অন্য বনকর্মীদের। তাতে কাজ হয়। বনকর্মীকে ছেড়ে দিয়ে পালায় বাঘ।

আরও পড়ুন, মাধ্যমিকের সকালে শীতের আমেজ, আগামী ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী পারদ, কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?

বাঘ বিশেষজ্ঞ  জয়দীপ কুণ্ডু বলেন, 'অতর্কিতে এসেছিল তাই প্রস্তুতির অভাব ছিল...বাঘ ঘুরে চার্জ করেছে, দুর্ঘটনা ঘটে গেছে।'গুরুতর জখম অবস্থায় এই অস্থায়ী বনকর্মীকে প্রথমে জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে স্থানান্তর করা হয় এসএসকেএম হাসপাতালে।বাঘের অবস্থান জানতে তল্লাশি চালাচ্ছেন বনকর্মীরা। বাঘ ধরার জন্য ট্রাঙ্কুলাইজিং টিম আনা হয়েছে, বলে জানিয়েছে বন দফতর।

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget