এক্সপ্লোর

Howrah News: হাওড়ায় ট্রেন দুর্ঘটনার জের, কাটা পা নিয়েই ঘুরতে হল একাধিক হাসপাতাল আহতকে !

Howrah Train Accident: হাওড়া-আমতা লোকাল ট্রেনের বেলাইন হওয়ার ঘটনায় চরম অমানবিক ঘটনার সামনাসামনি হতে হল এক আহতকে।

হাওড়া: হাওড়া-আমতা লোকাল ট্রেনের (Howrah Local Train) বেলাইন হওয়ার ঘটনায় চরম ভোগান্তির সামনাসামনি হতে হল এক আহতকে। কাটা পা নিয়েই ঘুরতে হল একের পর এক হাসপাতাল (Hospital)। বেলা সাড়ে ১২টায় ট্রেন থেকে পড়ে কার্যত দুভাগ ডান পা। স্বাস্থ্যকেন্দ্র, হাওড়া হাসপাতাল ঘুরে বিকেল সাড়ে ৫টায় এসএসকেএমে অস্ত্রোপচার।

এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ওই আহতের পরিবার। অভিযোগ,  'অস্ত্রোপচার করেই গুরুতর আহতকে বাড়ি ফিরে যাওয়ার বিধান এসএসকেএমের।' এদিন জগৎবল্লভপুরে বেলা ১২.৩০টায় লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল ট্রেন । মাজু স্টেশনে ঢোকার মুখে লোকালের ৩টি কামরা বেলাইন হয়। আর এই ঘটনায় আহত হয় একাধিক। এরই মধ্যে এক আহতকে মুখোমুখি হতে হল চরম অমানবিক ঘটনার সঙ্গে বলে অভিযোগ। সঙ্কটজনক অবস্থায় আহতকে নিয়ে বিস্ফোরক অভিযোগ জানিয়েছে ওই পরিবার।

অভিযোগ, 'ট্রেন থেকে ছিটকে পড়ার পরেও দেখা মেলেনি পুলিশ-প্রশাসনের। ফোনে খবর পেয়ে টোটোয় করে কাটা পা নিয়েই আনা হয় স্বাস্থ্যকেন্দ্রে। আধঘণ্টা ঘটনাস্থলে পড়ে থাকার পরে পরিচিতরাই নিয়ে যান স্বাস্থ্যকেন্দ্রে। পরে পুলিশ এসে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে নিয়ে যায় হাওড়া হাসপাতালে। হাওড়া হাসপাতাল থেকে এসএসকেএমে রেফার, সেখানেও ভয়ঙ্কর অভিজ্ঞতা। এসএসকেএমে অস্ত্রোপচারের পরেই বাড়ি ফিরতে বলার অভিযোগ। পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় ২দিন এসএসকেএমে রাখার অনুমতি।'

প্রসঙ্গত, এটা প্রথমবার নয়, নিশ্চিন্তের ঘুমের মাঝে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার উদাহরণ রয়েছে ভুরিভুরি। রক্তাক্ত হয়েছে রেল লাইন। কিন্তু সেতো বিপুল বেগে ছুটে আসা দুরপাল্লার ট্রেন। না এমনটা মোটেই নয়, দুর্ঘটনার মুখোমুখী হওয়ার ঘটনাও রয়েছে লোকাল ট্রেনের ক্ষেত্রেও। এমন অভিজ্ঞতার সামনা সামনি হয়েছে শিয়ালদা, বর্ধমান-সহ রাজ্যের আরও একাধিক জেলা। 

আরও পড়ুন, বিয়েবাড়ির সামনে রাস্তা বন্ধ করে উদ্দাম নাচ, প্রতিবাদে বেধড়ক মার স্থানীয়দের

চলতি মাসের শুরুতেই এমনই একটি উদাহরণ রয়েছে। সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের ( South Eastern Railway ) হাওড়া-খড়গপুর ( Howrah Kharagpur ) শাখায় গিরি ময়দান স্টেশনে লাইনচ্যুত হয়েছিল লোকাল ট্রেন। সকাল ১১টা ৪২ মিনিটে গিরি ময়দান স্টেশন ছাড়ার পরেই, লাইনচ্যুত হয়েছিল হাওড়ামুখী মেদিনীপুর লোকাল। জানা যায়, একটি বগিই লাইনচ্যুত হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। কী কারণে দুর্ঘটনা, খতিয়ে দেখা হয়। কিন্তু রেলের সর্বত্র ইঞ্জিনিয়াররা সতর্ক থাকলেও ফের অঘটনের ঘটনা প্রকাশ্যে এল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Manish Gupta: ২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, সিদ্ধান্ত ঘোষণার পরেই বললেন,
Manish Gupta: ২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, সিদ্ধান্ত ঘোষণার পরেই বললেন, "রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী"
West Bengal Live Blog: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget