এক্সপ্লোর

Howrah News: সাট্টার আসরে গুলি চালানোর অভিযোগ, গ্রেফতার তিন দুষ্কৃতী

West Bengal: টাকা দিতে অস্বীকার করলে পিছন থেকে গুলি করে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।  

সুনীত হালদার, হাওড়া: সাট্টার আসরে গুলি চালানোর অভিযোগ। ঘটনায় গ্রেফতার তিন দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, দাবি মত টাকা না দেওয়ায় গত শনিবার রাতে লিলুয়ার এন রোডে এক সাট্টার বুকিকে গুলি করা হয়। উদ্ধার হয়েছে রিভলবার এবং বাইক। ধৃতদের এদিন হাওড়া আদালতে (Howrah Court) তোলা হয়।

সাট্টার আসরে গুলি: এই ঘটনার পর তদন্তে নামে লিলুয়া থানা এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, পুলিশ আধিকারিকরা আহত অষ্ট শী-কে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে দাশনগর এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতি শুভঙ্কর পোললে এবং পীযূষ মণ্ডল এই ঘটনায় জড়িত। ঘটনার দিন সেদিন বাইকে চেপে এসে অষ্টের কাছে মোটা টাকা দাবি করে। অষ্ট টাকা দিতে অস্বীকার করলে তারা তাঁকে পিছন থেকে গুলি করে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।  

ঠিক কী ঘটেছিল?

এদিন হাওড়া সিটি পুলিশের জয়েন্ট সিপি কে শবরী রাজকুমার এক সাংবাদিক সম্মেলনে জানান, ঘটনার পর লিলুয়া থানার পাশাপাশি দাশনগর থানা এবং ব্যাটরা থানার আধিকারিকদের নিয়ে অনেকগুলি টিম তৈরি করা হয়। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারাও ওই টিমে যোগ দেন। পুলিশ বিভিন্ন সূত্র মারফত জানতে পারে ওই দুজনের ওপর নজরদারি শুরু করে। জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূম এবং ওড়িশাতেও পুলিশের টিম যায়। এরপর গতকাল রাতে পীযূষকে দাসনগরের এক গোপন ডেরা থেকে গ্রেফতার করে পুলিশ। তার থেকে ঘটনায় ব্যবহৃত বাইকও উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে এদিন সকালে শুভঙ্কর পোললেকে গ্রেফতার করে পুলিশ। তার থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় রাকেশ ঝা নামে আরও একজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তার থেকে আরও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়।

ঘটনায় গ্রেফতার তিন দুষ্কৃতী: পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা শুরু করেছে। আজ তিনজনকেই হাওড়া আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক তোলাবাজি এবং অস্ত্র আইনে মামলা আছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Chaos:মাথায় গুরুতর চোট, কেমন আছেন আহত কনস্টেবল সন্দীপ সাহা?

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
Malda Kali Puja: ৪০০ বছরের প্রাচীন কালীপুজো, সম্প্রীতির নজির মালদায়, জড়িয়ে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের নাম
৪০০ বছরের প্রাচীন কালীপুজো, সম্প্রীতির নজির মালদায়, জড়িয়ে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের নাম

ভিডিও

KMC Raid: তপসিয়ায় পানীয় জলের কারখানায় হানা কলকাতার পুরসভা ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান
Kasba News: কসবায় অস্থায়ী গ্যারাজে পরিত্যক্ত গাড়ি, ভিতর থেকে দুর্গন্ধ, তদন্তে পুলিশ | ABP Ananda
TMC News : কার দখলে তৃণমূল? প্রতীক নিয়ে সংঘাতের মধ্যেই ৬ ট্রাক ভর্তি নথি নিয়ে দিল্লিতে ঋতব্রত-শিবির
BJP Government: রাজ্যে আসছে বড় শিল্প? বিকেলে শিল্পপতিদের উপস্থিতিতে ইকো পার্কে হবে ঘোষণা
Mamata-TMC: ১০ জন বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ ঝুলে রইল এখনও? মমতা-TMCকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget