এক্সপ্লোর

Sandeshkhali Chaos:মাথায় গুরুতর চোট, কেমন আছেন আহত কনস্টেবল সন্দীপ সাহা?

West Bengal News: আজই করতে হবে মাথায় অস্ত্রোপচার। আইটিইউ-তে ভর্তি রয়েছেন। 

কলকাতা: সন্দেশখালির (Sandeshkhali Chaos) ঘটনায় গুরুতর জখম কনস্টেবল সন্দীপ সাহা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, আহত কনস্টেবলের মাথায় গুরুতর চোট আছে। 

গুরুতর জখম কনস্টেবল: মাস তিনেক আগে ED-র উপর হামলা। আর এবার পুলিশের উপর। সন্দেশখালিতে এবার আক্রান্ত হলেন পুলিশকর্মী। অভিযোগ, গতকাল রাত ১টা নাগাদ শীতুলিয়া পুলিশ ক্যাম্পে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। এক কনস্টেবলের মাথায় লোহার রড দিয়ে মারে। আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিশ কর্মীকে মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ভর্তি করা হয়। ITU-তে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, আহত কনস্টেবল সন্দীপ সাহার মস্তিষ্কে জমাট বেঁধে রয়েছে। তাই রক্ত অস্ত্রোপচার করে বার করতে হবে। আজই করতে হবে মাথায় অস্ত্রোপচার।              

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ক্যাম্পের ভিতরে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। সেই সময় শীতুলিয়া পুলিশ ক্যাম্পে ৩জন কনস্টেবল ছিলেন। হঠাৎই সন্দীপ সাহার উপর আক্রমণ চালায় অভিযুক্তরা। সন্দেশখালিতে পুলিশের ওপর আক্রমণের ঘটনায় আটক করা হয়েছে তিন জনকে। জানা গিয়েছে ৩জনই শাসক দলের নেতা। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। কেন সন্দীপ সাহার ওপরেই আক্রমণ তা নিয়ে এখনও ধন্দে রয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মীর দাবি, তাঁর মোবাইলে সন্দীপের ফোন আসে রাত ১২টা ২৯ মিনিটে এবিপি আনন্দ-র হাতে এসেছে সিসি ক্যামেরার ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে, ঘড়ির কাঁটায় তখন ১২টা ১৬। সেই সময় পুলিশ ক্যাম্পের দিকে যাচ্ছে একটি মোটরবাইক। এরপর রাত ১২টা ২৯-এ সেই বাইকটিকেই আবার ক্যাম্পের দিক থেকে ফিরতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মীর দাবি, গুরুতর আহত সহকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, তিনি রাস্তায় কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন। নদিয়ার তেহট্টের বেতাই গ্রামে বাড়ি সন্দেশখালি থানার কনস্টেবল সন্দীপ সাহার। পরিবারের দাবি, ১২ বছর আগে পুলিশে চাকরি পান সন্দীপ। ৫ বছর আগে বিয়ে হয়। আড়াই বছরের একটি ছেলে রয়েছে। দোলের ছুটিতে শেষবার বাড়ি এসেছিলেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Belda Emergency Landing Runway: জাতীয় সড়কের উপর উড়ল যুদ্ধবিমান, মহড়ার আয়োজন বায়ুসেনার

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget