এক্সপ্লোর

Howrah News: কুণ্ডলী পাঁকিয়ে উঠছে আগুনের বড় বড় গোলা ! কালো ধোঁয়ায় ঘুটঘুটে অন্ধকার, হাওড়ার ONGC-র কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড !

Howrah ONGC Factory Massive Fire Incident : হাওড়ার ডোমজুড়ে ONGC-র কারখানায় বিধ্বংসী আগুন !

হাওড়া: হাওড়ার ডোমজুড়ে ONGC-র কারখানায় বিধ্বংসী আগুন।  ডোমজুড়ের উত্তর ঝাপড়দহে রাসায়নিক কারখানায় ছড়িয়ে পড়েছে লেলিহান শিখা।  ঘটনাস্থলে উপস্থিত দমকলের একাধিক ইঞ্জিন। দুপুর ৩.৩০: হঠাৎ রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। উলুবেড়িয়া, আলমপুর, বালি থেকে এল দমকলের একাধিক ইঞ্জিন। ONGC-র কারখানার পাশেই কারখানায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন, সন্ধ্যা ৬ টায় 'যোগ্যদের' তালিকা প্রকাশের সম্ভাবনা ! 'যোগ্য কেউ বাদ গেলে দক্ষযজ্ঞ ঘটিয়ে দেব..' SSC দফতরে সামনে পুলিশে ছয়লাপ

উত্তর কলকাতার ৬৫ নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে শ্রীবিহারীজি আর্কেড বিল্ডিংয়ের চারতলায় আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বাড়ির চিলেকোঠার ঘর থেকে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহা জানিয়েছেন, মৃতদের মধ্যে একজন বাঁকেবিহারী মন্দিরের পুরোহিত, আরেকজন পুরোহিত বারাণসী থেকে এসেছিলেন। অগ্নিকাণ্ডের কারণ জানতে ফরেন্সিক পরীক্ষা হবে বলে জোড়াবাগান থানার পুলিশ জানিয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, খতিয়ে দেখছে দমকল।

সম্প্রতি আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছিল কলকাতা। ঘটনাস্থল ছিল টেরিটি বাজার। তার ঠিক আগেই আগুন লেগেছিল শিয়ালদা ইএসআই হাসপাতাল। বিধ্বংসী অগ্নিকাণ্ডর মুখোমুখী ছিল কসবার অ্যাক্রোপলিস মল ও গার্স্টিন প্লেস।কিছু দিন আগেই বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন লেগেছিল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল এলাকা। বারবার অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে কলকাতা। পার্কস্ট্রিটে ১৪ বছর আগে স্টিফেন কোর্টে আগুন লেগেছিল। আগুন লেগেছিল পার্কস্ট্রিটের ১৮-র A স্টিফেন কোর্টে। ভয়াবহ সেই আগুনে ৪৯ জনের মৃত্যু হয়েছিল। আগুন থেকে বাঁচতে ওপর থেকে লাফ দেওয়ার মতো ভয়ঙ্কর ছবি সামনে এসেছিল।

গত কয়েক বছরে কলকাতায় একাধিক জায়গায় বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। গত কয়েকমাসের একাধিক অগ্নিকাণ্ডের পিছনে দায়ী ছিল এসি। কোথাও আবার গ্যাসের সিলিন্ডার। তবে বড়বাজারে মেহতা বিল্ডিংয়ের ওই এলাকায় আকাশ ছেয়েছে কালো তারে। শর্ট সার্কিটের জন্যও আগুন লাগার ভুরিভুরি ঘটানার উদাহরণ বহন করে চলেছে এই কলকাতা। কিন্তু কেন বারবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ? দায়ী কে ? অগ্নিদাহ্য বস্তুগুলি নিয়ে কি দায়িত্বশীল নয় কেউ ? আগুন লাগলে কি আদৌ বেরিয়ে আসার রাস্তা থাকছে ? ফের নগরবসারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে এল। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget