এক্সপ্লোর

Howrah News: গাড়ি দাঁড় করিয়ে চা খাচ্ছিলেন চালক, ভোররাতে আচমকা আগুনে পুড়ল মোবিল ভর্তি ট্রাক !

Truck Caught Fire: চালক জানিয়েছেন, খিদিরপুর থেকে মোবিলবাহী ট্রাকটি তিনি জঙ্গলপুরের একটি গোডাউনে নিয়ে এসেছিলেন

সুনীত হালদার, ডোমজুড় : রাস্তার ধারে দাঁড়িয়েছিল। ভোররাতে আচমকা আগুন ধরে গেল মোবিল ভর্তি একটি ট্রাকে। ডোমজুড়ের জঙ্গলপুর শিল্পতালুকের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। দাউদাউ করে জ্বলতে থাকে ট্রাকটি। ঘটনায় জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। পুলিশ থেকে দমকলে খবর দেওয়া হলে একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। দমকল কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিভে গেলেও ট্রাকটি ভস্মীভূত হয়ে যায়।

চালক জানিয়েছেন, খিদিরপুর থেকে মোবিলবাহী ট্রাকটি তিনি জঙ্গলপুরের একটি গোডাউনে নিয়ে এসেছিলেন। গোডাউনের দরজা বন্ধ থাকায় রাস্তার ধারে ট্রাকটিকে দাঁড় করিয়ে তিনি চা খেতে গিয়েছিলেন। হঠাৎই লক্ষ্য করেন, চালকের কেবিন থেকে আগুন বের হচ্ছে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে দমকল কর্মীদের প্রাথমিক তদন্তে অনুমান, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই এই আগুন। আজ সকালেও ট্রাক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয় মহিলাদের ড্রাম থেকে মোবিল সংগ্রহ করতে দেখা যায়।.

চলন্ত গাড়িতে আগুন লাগার নজির এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জায়গায় দেখা গেছে। চলতি বছরে জানুয়ারি মাসে একেবারে স্কুলের ছাত্র-ছাত্রীবাহী গাড়িতে লাগল আগুন লেগে যায়। ঘটনার জেরে শোরগোল পড়ে যায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল শেষে বাড়ি ফিরছিল দাসপুরের একটি বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা। ঠিক সেই সময় দাসপুরের ঝুমঝুমি গ্রামীণ রাস্তায় মেলা ছিল খড়কুটো। খড়কুটোর উপর দিয়ে গাড়ি যাওয়ার সময় তাতে আগুন লেগে যায়। এরপর গাড়ির চালক প্রথমে গাড়িটিকে একটি নিরাপদ স্থানে নিয়ে যান। সঙ্গে সঙ্গে নামানো হয় গাড়ির ভেতরে থাকা স্কুলের ছাত্র-ছাত্রীদের। গাড়িটি একেবারে দাউ দাউ করে জ্বলতে থাকে। স্কুলের ছাত্র-ছাত্রীদের কিছু না হলেও, গাড়িটি পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

২০২২ সালে চলন্ত গাড়িতে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় একটি চার চাকা গাড়ি। হুগলির বলাগড় থানার সোমড়াবাজার বাসস্ট্যান্ডে অসম লিঙ্ক রোডে ঘটনাটি ঘটেছিল। উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে পূর্ব বর্ধমানের কালনা যাচ্ছিল গাড়িটি। গাড়িতে ৫ জন যাত্রী ছিলেন। কালো ধোঁয়া দেখে গাড়িটি দাঁড় করিয়ে দেন চালাক। তখনই আগুন ধরে যায় মারুতি ওয়াগন আর গাড়িটিতে। যাত্রীদের মধ্যে একজন আহত হন। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় বলাগড় থানার পুলিশ। স্থানীয়রা বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বাঁশবেড়িয়া থেকে একটি দমকল গিয়ে আগুন নেভায়।

সেরা শিরোনাম

TMC News: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
TMC News: ‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
BJP News: ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?

ভিডিও

Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget