এক্সপ্লোর

Howrah News: বন্ধ ঘর থেকে উদ্ধার মা-মেয়ের পচা-গলা দেহ, চাঞ্চল্য হাওড়ায়

Howrah Incident: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘরে ঢুকে তাঁরা দেখতে পান একটি ঘরের বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন বিমলেন্দু মিত্রর স্ত্রী সোমা মিত্র। পাশের ঘর থেকে উদ্ধার হয় মেয়ের ঝুলন্ত মৃতদেহ।

সুনীত হালদার, হাওড়া: বন্ধ ঘর থেকে উদ্ধার হল মা এবং মেয়ের পচা, গলা মৃতদেহ। হাওড়ার (Howrah) পোদরার সরকার পাড়র এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মা এবং মেয়ে দুজনেই আত্মহত্যা করেছেন। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মা-মেয়ের মৃতদেহ উদ্ধার-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের অধীনে পোদরা সরকার পাড়ার বাসিন্দা বিমলেন্দু মিত্র(৭২)  স্ত্রী সোমা মিত্র(৬৫) এবং অবিবাহিত মেয়ে অমৃতা মিত্রকে(৩৬) নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। তাঁরা প্রতিবেশীদের সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না। জানা যাচ্ছে, বিমলেন্দু বাবু নিজে কিডনির সমস্যায় ভুগছিলেন। তাঁর স্ত্রী এবং মেয়ে তাঁকে দক্ষিণ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস করাতে নিয়ে যেতেন। কিন্তু গত ২৬ এপ্রিল মারা যান বিমলেন্দু মিত্র নামে ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, যেদিন গৃহকর্তার মৃত্যু হয়, সেইদিনই শেষবারের মতো তাঁর স্ত্রী এবং মেয়েকে দেখেছিলেন তাঁরা। গত তিনদিন ধরে বাড়ির সমস্ত দরজা ও জানালা বন্ধ ছিল। আজ বিকেল থেকে মিত্র বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। প্রতিবেশীরা জানাচ্ছেন, ঘরের পাইপ বেয়ে রক্ত-রস চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। তখনই তাঁদের সন্দেহ হয়। প্রতিবেশীরাই খবর দেন নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। 

আরও পড়ুন - Howrah News : বাড়ির সামনে প্রস্রাবের প্রতিবাদ করায় মহিলাদের মারধর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানি সাঁতরাগাছিতে

পুলিশ আসতে তাঁরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘরে ঢুকে তাঁরা দেখতে পান একটি ঘরের বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন বিমলেন্দু মিত্রর স্ত্রী সোমা মিত্র। তাঁর পাশে পড়ে ছিল স্বামীর ডেথ সার্টিফিকেট। পাশের একটি ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তাঁদের মেয়ে অমৃতা মিত্রের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গৃহকর্তার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মা এবং মেয়ে দুজনেই আত্মহত্যা করেছেন। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি তাঁরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ
তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? বাড়িতে আসবেন সরকারি কর্মীরা, হাতের কাছে রাখতে হবে কোন কোন নথি?
অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? বাড়িতে আসবেন সরকারি কর্মীরা, হাতের কাছে রাখতে হবে কোন কোন নথি?
TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৯.০৭.২৬)পর্ব ২ | মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পরেই খুলছে সুটিয়া-ফাইল? বরুণ বিশ্বাসের বাড়িতে গেল CID | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৯.০৭.২৬)পর্ব ১ | বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত প্রভাসই ! | ABP Ananda LIVE
Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget