এক্সপ্লোর

Howrah News: অবরোধে ৪ ঘন্টা হয়রানি, ভোগান্তি চরমে, হাওড়া স্টেশনে এখন কী পরিস্থিতি ?

Howrah Station: হুগলির খন্যানে ট্রেন আটকে বিক্ষোভের জেরে ঘন্টার পর ঘন্টা হাওড়া স্টেশনে অপেক্ষায় যাত্রীরা।

হাওড়া: সাড়ে ৩ ঘন্টা পার করে ট্রেন আটকে বিক্ষোভ চলে হুগলির খন্যানে। যদিও ৪ ঘন্টা পর শেষ অবধি ওঠে অবরোধ। তবে ঘন্টার পর ঘন্টা হাওড়া স্টেশনে অপেক্ষায় যাত্রীরা। এদিন বারবার হাওড়া স্টেশনে ঘোষণা করা হয়, ট্রেন আটকে থাকার কারণে, নতুন করে ট্রেন ছাড়া সম্ভব হচ্ছিল না।

মূলত রেলের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলে ফের অফিস টাইমে হুগলির খন্যান স্টেশনে রেল অবরোধ (Hooghly Rail Blockade)। আশ্বাস দিয়েও স্পেশাল ট্রেনের (Special Train) সংখ্যা বাড়ানো হয়নি বলে অভিযোগ। সকাল ৭টা ১০ মিনিটে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। আটকে পড়েছে লোকাল ট্রেন। ভোগান্তির শিকার অন্য যাত্রীরা। স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে গতকাল খন্যান, পাণ্ডুয়া ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ করা হয়। রেলের প্রতিশ্রুতি পেয়ে ঘণ্টাতিনেক পর অবরোধ ওঠে। নিত্যযাত্রীদের অভিযোগ, তারপরও আজ সকাল থেকে ছবিটা বদলায়নি। বাড়ানো হয়নি স্পেশাল ট্রেনের সংখ্যা। 

স্পেশাল ট্রেন বাড়ানোর দাবিতে গতকালও অফিস টাইমে হুগলির পাণ্ডুয়া, খন্যান ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ  হয়। খন্যান স্টেশনে ট্রেনে পাথরবৃষ্টি হয়। কয়েকজন আহত হয় বলে খবর। যাত্রীদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। শক্তিগড়ে রেললাইনে কাজ চলায় হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করে পরিবর্তে চালানো হচ্ছে স্পেশাল ট্রেন। অভিযোগ, ভিড়ের চাপে মাঝপথে উঠতে পারছেন না যাত্রীরা। এর প্রতিবাদে গতকাল সকাল পৌনে ৮টা থেকে অবরোধ শুরু হয়। আটকে পড়ে বেশ কিছু স্পেশাল ট্রেন। পূর্ব রেলের আশ্বাস, আগামীকাল থেকে বাড়বে স্পেশাল ট্রেনের সংখ্যা। আজ বেশ কিছু মেল বা এক্সপ্রেস ট্রেনকে ব্যান্ডেল পর্যন্ত সব স্টেশনে দাঁড় করানো হবে। তবে ফের আজও ফের রেল অবরোধের জেরে কার্যত চরম দুর্ভোগ অফিস যাত্রীদের।

আরও পড়ুন, বিজেপি কর্মী অভিজিৎ খুনের অভিযোগ, সিবিআই-র মুখোমুখি পরেশ পাল

প্রসঙ্গত, রাজ্যের ইদানিংকালে একাধিক ইস্যুতে বারবার অবরোধের ঘটনা উঠে আসছে। কখনও গ্যালোপিন ট্রেন দাঁড়ানোর দাবিতে, কখনও ট্রেন দেরিতে ছাড়ার যুক্তিতে, আবার কখনও ট্রেন বাড়ানোর যুক্তিতে একের পর এক অবরোধের ঘটনা উঠে এসেছে। তবে রেলের তরফে একাধিক অভিযোগের ইস্যুতে বারবার অবরোধ চলছে। মূলত স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে গতকাল খন্যান, পাণ্ডুয়া ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ করা হয়। রেলের প্রতিশ্রুতি পেয়ে ৩ ঘন্টা পর অবরোধ উঠলেও ফের আজ রেল অবরোধ। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিশ্রুতি রেলের তরফে মিললেও শেষ অবধি স্পেশাল ট্রেন বাড়ানো হয়নি। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বাঁকুড়ায় পুকুরের জল দিয়ে বিরিয়ানি তৈরির অভিযোগ
বাঁকুড়ায় পুকুরের জল দিয়ে বিরিয়ানি তৈরির অভিযোগ
Nepal Update: নেপালে মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু, ভেসে আসছে স্বজনহারার কান্না
নেপালে মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু, ভেসে আসছে স্বজনহারার কান্না
Mamata Banerjee:
"অর্ধ-শিক্ষিত-গিরগিটি-লুঠেরার দল” নিশানা মমতার, “কেউ পাত্তা দিচ্ছে না”, পাল্টা নিশানা দেবজিতের
KMC Vote: কলকাতা পুরভোটে BJP-র সঙ্গে NCPI-এর আসন সমঝোতার স্বপ্ন ভেঙে কি চুরমার ? একলা চলার পক্ষে সওয়াল শমীকের
কলকাতা পুরভোটে BJP-র সঙ্গে NCPI-এর আসন সমঝোতার স্বপ্ন ভেঙে কি চুরমার ? একলা চলার পক্ষে সওয়াল শমীকের

ভিডিও

North Benhal News: ধসের জেরে ব্য়াহত NJP গামী লাইনে ট্রেন চলাচল, আটকে পড়েছে কাঞ্চনকন্যার মতো ট্রেন
Firhad Hakim : ঠিক কোন অভিযোগে ফিরহাদ হাকিমের ২ টি সংস্থার অফিসে তল্লাশি। New Alipore
Ghatal waterlogged | ঘাটালে বন্যা আশঙ্কা, বিপাকে পড়লেন স্থানীয়রা | West Bengal News
Kalighat TMC:অভিষেকের পরে থানায় হাজিরা দিলেন ডেরেক, সুমিত।প্রায়৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।আজ বৈশ্বানরকে তলব
Birbhum News : কোপাই নদীর জল ঢুকে জলমগ্ন কঙ্কালীতলা মন্দির চত্বর | Weather Update

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget