এক্সপ্লোর

Post Poll violence: বিজেপি কর্মী অভিজিৎ খুনের অভিযোগ, সিবিআই-র মুখোমুখি পরেশ পাল

Paresh Pal in CGO Abhijit Murder Case: সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে আইনজীবীকে নিয়ে হাজিরা বেলেঘাটার তৃণমূল বিধায়কের।

কলকাতা: ভোট-পরবর্তী হিংসায় (Post Poll violence) বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের (BJP Leader Abhijit Sarkar Murder Case) অভিযোগে দ্বিতীয়বার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি পরেশ পাল। সিজিও (CGO) কমপ্লেক্সে সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে আইনজীবীকে নিয়ে হাজিরা বেলেঘাটার তৃণমূল বিধায়কের।

কলকাতার কাঁকুড়গাছি এলাকার বাসিন্দা অভিজিৎ সরকার ছিলেন বিজেপির কার্যকর্তা। ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন অভিজিৎকে খুনের অভিযোগ ওঠে। পরিবার সূত্রে অভিযোগ ওঠে, শ্বাসরোধ করে মাথায় ভারী কিছু আঘাত করে খুন করা হয় তাঁকে। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল ওঠে। সেসময় বিজেপি অভিযোগ তোলে, অভিজিৎকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার মামলায় পরবর্তীতে সিবিআই আধিকারিকরা নিহত অভিজিৎ সরকারের বাড়িতে গিয়ে এনিয়ে তদন্তও করেন। অভিযুক্তদের খোঁজ দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে পুরষ্কৃত করা হবে। পরে এই তদন্তের পরে চার্জশিটও দাখিল হয়। 

কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের অভিযোগের তদন্তে, চলতি বছরে মে মাসের মাঝামাঝি পরেশ পালকে নোটিস পাঠানো হয় সিবিআইয়ের তরফে। সেসময়ও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। অন্যদিকে, সিবিআই দফতরে হাজির হন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। তিনি বলেন, স্বেচ্ছায় এসেছি, সিবিআই চাইলে পরেশ পালের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। পরেশ পাল ও স্বপন সমাদ্দারের নির্দেশেই ভাইকে খুন করা হয়েছে, দাবি নিহত বিজেপি কর্মীর দাদার। সেদিন বিধায়ক পরেশ পালের সঙ্গে ছিলেন তাঁর তিন অনুগামী ৩১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুনন্দা গুহ, ৩৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পবিত্র বিশ্বাস ও ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ দাস।

আরও পড়ুন, প্রদীপ, প্রসন্ন-র পর ইডির নজরে আরও ১

উল্লেখ্য, ভোট-পরবর্তী হিংসা মামলায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় দ্বিতীয়বার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি পরেশ পাল। সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে আইনজীবীকে নিয়ে হাজিরা বেলেঘাটার তৃণমূল বিধায়কের। সিবিআই সূত্রে খবর, বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের সময় কোথায় ছিলেন, কোন সময় খবর পান, যাদের ছবি ভিডিও-তে আছে, তাদের চেনেন কি না, অভিজিতের পরিবারের তোলা উস্কানি দেওয়ার অভিযোগ নিয়ে তাঁর কী বক্তব্য, এসবই পরেশ পালের কাছে জানতে চাওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget