এক্সপ্লোর

Howrah Crime: আমতায় ১৫-২০ টি তাজা বোমা ! ঘটনাস্থলে সিআইডি-র বোম স্কোয়াড

Howrah Amta Bomb Rescue: রাজ্যে ফের বোমা উদ্ধার। আমতা চন্দ্রপুর এলাকা থেকে ১৫ থেকে ২০ টি তাজা বোমা উদ্ধার।বোমাগুলি নিষ্ক্রিয় করল সিআইডি-র বোম স্কোয়াড।

সুনীত হালদার,হাওড়া: রাজ্যে ফের বোমা উদ্ধার (Howrah Amta Bomb Rescue)। তবে কি বড়সড় বিস্ফোরণ থেকে বেঁচে গেল হাওড়া ? আতঙ্কে বুকধুকপুক, উঠেছে নিরাপত্তা নিয়েও প্রশ্ন। মঙ্গলবার সকালে  আমতা চন্দ্রপুর এলাকা থেকে ১৫ থেকে ২০ টি তাজা বোমা উদ্ধার করল আমতা থানার পুলিশ (Amta Police Station)।

পুলিশ সূত্রে খবর, আমতার চন্দ্রপুর গ্রামে ঝোপের মধ্যে দুটি প্লাস্টিকের ড্যামের মধ্যে রাখা ছিল এই বোমা গুলি। গোপন সুত্রে খবর পেয়ে আমতা চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোম গুলি উদ্ধার করে। খবর দেওয়া হয় সিআইডি-র বোম স্কোয়াডকে। মঙ্গলবার বেলা একটা নাগাদ চন্দ্রপুরের একটি ফাঁকা মাঠের মধ্যে
বোমাগুলি নিষ্ক্রিয় করল সিআইডি-র বোম স্কোয়াড। প্রসঙ্গত, রাজ্যে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। বাইশ সালের জুলাই মাসে ভাটপাড়ায় একটি নির্মীয়মাণ বাড়ির পিছন থেকে উদ্ধার হয়েছিল ৫০টি তাজা বোমা।

সম্প্রতি উত্তর ২৪ পরগনার জগদ্দল স্টেশনে রেল লাইনে বোমা বিস্ফোরণ হয়। উদ্ধার হয় তাজা বোমাও। ঘটনার পর একজনকে গ্রেফতার করে রেল পুলিশ। স্থানীয় সূত্রে খবর,  জগদ্দল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের কাছে মদ্যপান করছিলেন চার যুবক। তখন তাদের সরিয়ে দেয় জিআরপি। কিছুক্ষণ পরই, রেল লাইনে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। আশপাশের লোকজন ছুটে গিয়ে এক দুষ্কৃতীকে ধরেও ফেলেন।  উত্তর ২৪ পরগনার ভাটপাড়া-জগদ্দল এলাকায় বারংবার এহেন ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। তবে যদিও এখন শুধুই আর সেটা ভাটপাড়ায় থেমে নেই, বোমা উদ্ধার বাইশে রাজ্যের জেলায় জেলায়।

আরও পড়ুন,  'অনুপম দত্তকে তৃণমূলের কর্মীরাই খুন করেছে', অভিযোগ শমীকের

চলতি বছরেই অগাস্ট মাসে বীরভূমের তারাপীঠের খামেড্ডা গ্রাম থেকে উদ্ধার হয় চার বালতি তাজা বোমা। সকালে গ্রামের পুকুর পাড়ে বালতি ভর্তি বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। পরে তারাপীঠ থানার পুলিশ গিয়ে ১৫-২০টি তাজা বোমা উদ্ধার করে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল, খতিয়ে দেখা হয়। পাশাপাশি উত্তর ২৪ পরগনার  ব্যারাকপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকায় একটি বিদ্যালয়ের পরিত্যক্ত বাথরুম থেকে তাজা বোমা উদ্ধার করেপুলিশ l বুধবার সকালে এলাকার মানুষ পরিত্যক্ত জায়গায় বোমা দেখতে পায়।  এলাকায় আতঙ্ক  ছড়িয়ে পড়ে l পুলিশ খবর দেওয়া হয়। ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ এসে তিনটি বোমা উদ্ধার করে নিয়ে যায় l

সেরা শিরোনাম

CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget