এক্সপ্লোর

Samik Bhattacharya: 'অনুপম দত্তকে তৃণমূলের কর্মীরাই খুন করেছে', অভিযোগ শমীকের

Samik on Anupam Dutta Murder Case: 'তৃণমূলের একাংশ এই খুনিকে বাঁচাতে চাইছে', অনুপম দত্ত খুনে 'মূল ষড়যন্ত্রীর' জামিন মিলতেই বিস্ফোরক শমীক ভট্টাচার্য। আরও কী বললেন রাজ্য বিজেপির মুখপাত্র ?

উত্তর ২৪ পরগনা: অনুপম দত্ত খুনে (Anupam Dutta Murder Case) 'মূল ষড়যন্ত্রীর' জামিন (Main Conspirator gets Bail) মিলতেই 'আত্মহত্যার চেষ্টা' খোদ তৃণমূল কাউন্সিলর মীনাক্ষী দত্ত-র ( TMC Councillor Minakshi Dutta)। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তাঁর গোটা পরিবার।'মূল ষড়যন্ত্রীর' জামিন হতেই বিস্ফোরক মৃতের পরিবার। চার্জশিট নিয়ে পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে। নিহত কাউন্সিলরের স্ত্রী, সন্তান-সহ গোটা পরিবারের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ্যে এসেছে। এহেন ঘটনায় প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি বলেছেন,'অনুপম দত্তকে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই খুন করেছে, তৃণমূলের একাংশ এই খুনিকে বাঁচাতে চাইছে।'

অনুপম দত্তকে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই খুন করেছে: শমীক ভট্টাচার্য

 এদিন শমীক ভট্টাচার্য বলেছেন, 'অনুপম দত্তের হত্যাটা যথেষ্টভাবেই সংবাদমাধ্যমের আলোকে আলোকিত হয়ে গিয়েছে। অনুপম দত্তের হত্যাকাণ্ড নিয়ে তৃণমূল প্রাথমিক বিবৃতি দিয়েছিল, বিজেপির চক্রান্ত। পরবর্তীকালে তারা তাঁর স্ত্রীকে নির্বাচিত করে কাউন্সিলর বানালেন। আমরা প্রথম দিন কিন্তু বলেছিলাম, অনুপম দত্তের হত্যা, তৃণমূলের আভ্যন্তরীণ দখলদারীরই ফসল। অনুপম দত্তকে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই খুন করেছে। আর হত্যার মূল যিনি অভিযুক্ত, আজকে সে যদি জামিন পায়, সেটা আইনি প্রক্রিয়া, কিন্তু সেখানে কোনও পুলিশ প্রশাসনের এমন কোনও কর্তার ক্ষমতা নেই, যে সিদ্ধান্ত নিয়ে আজকে তিনি জামিন করে দিতে পারেন।  সুতরাং এই পুরো প্রক্রিয়ায় তৃণমূলের উচ্চস্তর নেতৃত্ব যুক্ত , তৃণমূলের একাংশ এই খুনিকে বাঁচাতে চাইছে।'

পুলিশের উপর এতদিন ভরসা রেখেছিলাম:নিহত কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্ত

নিহত কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্ত এদিন বলেন, 'একটা মানুষ যদি একটা মানুষকে মেরে দিয়ে এভাবে হঠাৎ বেরিয়ে যায়, তাহলে আমার কথা আপনি পরে ভাববেন, কোন মানুষ আজ নিরাপদে আছে ? নিরাপদে তো কেউ নেই তাহলে। পুলিশের উপর এতদিন ভরসা রেখেছিলাম। এখনও আছি , দেখা যাক কী হয়।' উচ্চতর তদন্তের দাবি জানাতে চান কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'অবশ্যই আরও ভালভাবে যেনও তদন্ত হয়।'

আরও পড়ুন, কত চাকরি হয়েছে ? কত বাকি ? পরিসংখ্যান চেয়ে বামেদের নিশানা মমতার

 ' পুলিশের কাছে খুনের কথা কবুলও করেছে খুনি, কীভাবে হাইকোর্টে জামিন মিলল ?'

নিহত কাউন্সিলরের ভাই নিরুপম দত্তর দাবি, খুনের ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। পুলিশের কাছে খুনের কথা কবুলও করেছে খুনি। গোটা ঘটনায় মূল ষড়যন্ত্রী বাপি পণ্ডিতের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এরপরও কীভাবে হাইকোর্টে জামিন মিলল ? তা নিয়ে প্রশ্ন তুলেছে নিহতের পরিবার।  পরিবারের দাবি, খুনে অভিযুক্তের জামিনের খবর মেলার পরেই দুই সন্তানকে আত্মহত্যার চেষ্টা করেন অনুপম দত্তর স্ত্রী ও পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মীনাক্ষী দত্ত। তারপরেই তাঁকে সাগর দত্ত মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন মীনাক্ষীর শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলেই জানিয়েছে পরিবার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

ভিডিও

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget