এক্সপ্লোর

Howrah News: গঙ্গায় নেমে স্নান ৩ যুবকের, আচমকাই এল জোয়ার, মর্মান্তিক ঘটনা হাওড়ায় !

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা চেষ্টা করেও পেল না তাঁকে !..

সুনীত হালদার, হাওড়া: নদীতে স্নান করতে নেমে দুর্ঘটনা এই প্রথমবার নয়। এবার ফের অতীতের তিক্ত ঘটনা ফিরল হাওড়া জেলায়। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক।  আজ বিকেলে সাড়ে চারটে নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে সালকিয়া বাধা ঘাটে।

পুলিশ সূত্রে খবর, বেলুড় থানা এলাকার ৩ যুবক মহম্মদ রেহান (২৯),  আশিক খান (২০) এবং ফিরোজ খান (২২) গঙ্গায় স্নান করতে নেমেছিলেন। হঠাৎ গঙ্গায় জোয়ার আসায় তিনজন তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করতে পারলেও ফিরোজ তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালিপাঁচঘরা থানার পুলিশ। রিভার ট্রাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা নদীতে তল্লাশি চালালেও কোনও খোঁজ পাওয়া যায়নি। এখনো তল্লাশি চলছে।

অতীতে এমন ঘটনার বারংবার সাক্ষী হয়েছে বাংলা। পশ্চিম মেদিনীপুরে পিকনিক করতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হয়েছিল এক যুবকের। বড়দিনে পিকনিক করতে গিয়ে কেলেঘাই নদীতে ডুবে মৃত্যু হয়েছিল তাঁর।  মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৪ নম্বর দশগ্রাম অঞ্চলের দেহাটি কেলেঘাই ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম শুভেন্দু দে। বয়স ছিল ২২ বছর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছিল,দশগ্রাম অঞ্চলেরই বাসিন্দা ওই যুবক। বড়দিনে বন্ধুদের নিয়ে কেলেঘাই নদীর পাড়ে পিকনিক করতে যায়। রান্নাবান্না শেষে করে কয়েকজন বন্ধু মিলে কেলেঘাই নদীতে নৌকা নিয়ে স্নান করতে নামতেই ঘটে গিয়েছিল দুর্ঘটনা।

সেইসময় শুভেন্দু দে নামে সেই যুবক নদীর জলে তলিয়ে গিয়েছিল। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি শুরু করার পর যুবকের দেহ উদ্ধার হয়েছিল। তারপর তাকে তড়িঘড়ি সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছিল। ইতিমধ্যে সবং থানার পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছিল। তবে স্থানীয়দের অধিকাংশের দাবি মদ্যপান করার কারণেই এই ঘটনা ঘটেছিল। ইতিমধ্যে সবং থানার পুলিশ যুবকের মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছিল। 

অপরদিকে উত্তর ২৪ পরগনার খড়দার ক্যাম্পঘাটেও মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। গঙ্গায় ডুবে মৃত্যু হয়েছিল ২ যুবকের। স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছিল, গঙ্গার পাড়ে বাজি ফাটানোর সময় আচমকা পা পিছলে জলে পড়ে গিয়েছিলেন চার তরুণ। বেশ কিছুক্ষণের চেষ্টায় দুজন জল থেকে উঠে আসতে পারলেও বাকি দু জন তলিয়ে গিয়েছিলেন। পরে তাঁদের দেহ উদ্ধার করা হয়।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Leader: গতকাল আটক, আজ ছাড়া পেলেন CJP-র ৩ প্রধান
Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget