এক্সপ্লোর

Birbhum News:'রাস্তায় নো-এন্ট্রি বসিয়ে টাকা তুলছে পুলিশ..' ! অবরোধ করে বিক্ষোভ শান্তিনিকেতনে

Santiniketan Agitation: পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বোলপুর-শ্রীনিকেতন রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পৌষমেলা থেকে বোলপুর-শ্রীনিকেতন চৌমাথা মোড়ে 'নো-এন্ট্রি'-র করে টাকা তুলছে শান্তিনিকেতন থানার পুলিশ। টাকা দিলেই ছেড়ে দেওয়া হচ্ছে ডাম্পার। রাতের অন্ধকারে চলছে বালি, মাটির গাড়ি। এর ফলে সমস্যায় পড়ছে স্থানীয় বাসিন্দা থেকে স্কুলে যাওয়া ছাত্রছাত্রীরা।

পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বোলপুর-শ্রীনিকেতন রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এর ফলে ব্যাপক যানজট হয়। শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সামনেই চলে বিক্ষোভ। পৌষ মেলা থেকে বোলপুর-শ্রীনিকেতন চৌমাথা মোড়ে বোলপুর থেকে সিউড়ি যাওয়ার রাস্তায় নো-এন্ট্রি করে টাকা তুলছে পুলিশ।  বিশেষ করে সিভিক ভলেন্টিয়াররা এই কাজ করছে বলে স্থানীয়দের অভিযোগ। যে সব গাড়ির চালক টাকা দিচ্ছে, তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নো-এন্ট্রি থাকলে টাকা দিলে কীভাবে ডাম্পার সেই রাস্তায় ছেড়ে দেওয়া হচ্ছে। 

বছরটা ২০২৪। সোশ্যাল মিডিয়াতে তখন একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যাচ্ছে, বৃষ্টিভেজা কলকাতার রাস্তায় ছাতা মাথায় দাঁড়িয়ে একজন বাসচালকের হাত থেকে কিছু একটা নিচ্ছিলেন কর্তব্যরত একজন পুলিশ কর্মী। ছবিটিতে কলকাতার ওই ট্র্যাফিক পুলিশ কর্মী বাসচালকের থেকে ঘুষ  নিচ্ছিলেন বলে দাবি করা হয়েছে। যদিও পোস্ট ভাইরাল হওয়ার পরেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দাবি করা হয়েছিল যে ওই ছবির সঙ্গে যে দাবি করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা ও ভুয়ো। 

আরও জানানো হয়েছিল যে উল্টোডাঙা ট্র্যাফিক গার্ডের একজন সার্জেন্ট রাস্তায় যানজট সৃষ্টি করার জন্য একটি বেসরকারি বাসচালকের থেকে স্পট ফাইন নিচ্ছিলেন। নিজেদের দাবির স্বপক্ষে কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে কলকাতা পুলিশ একটি চালানের ছবিও পোস্ট করেছিল। যাতে দেখা যাচ্ছিল যে স্পট ফাইনের একটি কাগজ এবং তাতে লেখা রয়েছে ২০২৪ সালের ২৫ অগাস্ট। ওই ছবিটি পোস্ট করে দাবি করা হয়েছিল, ওই ট্র্যাফিক পুলিশ সার্জেন্ট ঘুষ নিচ্ছিলেন না বরং সরকারি কোষাগারে টাকা জমা করার জন্য বাসচালকের থেকে স্পট ফাইন নিচ্ছিলেন।

 যদিও ভাইরাল হওয়া ছবি ও পোস্টটি খতিয়ে দেখে বোঝা গিয়েছিল যে ঘটনাটি এই বছরের ২৫ অগাস্টের নয় বরং গত বছরের। ২০২৩ সালের ৬ অগাস্ট ফেসবুকে আমরা বেহালাবাসী নামে একটি ফেসবুক পেজে ভাইরাল ওই ছবিটি সহ আরও একটি ছবি পোস্ট করেছিলেন একজন ব্যক্তি। তাতে নিমতা-সল্টলেক সেক্টর ৫ রুটে চলা ২০১ নম্বর একটি বাসের চালকের হাত থেকে টাকা নিতে দেখা গিয়েছিল একজন ট্র্যাফিক
 পুলিশ কর্মীকে। ছবিটি পোস্ট করে ওই ব্যক্তি লিখেছিলেন, এভাবে এইমাত্র একজন বাস চালকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন একজন সহৃদয় পুলিশ কর্মী। চালকের সঙ্গে চিরকূট আদান প্রদানের পর অন রোড ক্যাশের লেনদেন হয়েছিল ওই বাসের কন্ডাক্টরের হাত দিয়ে। বেপরোয়া গাড়ি চালানোর অলিখিত অনুমতিপত্র এভাবেই স্বাক্ষরিত হয়েছিল। রাস্তায় বের হলেও এসব দেখা গিয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget