এক্সপ্লোর

Howrah Shootout: হাওড়ায় হাড়হিম হত্যাকাণ্ড, প্রোমোটার খুনে এখনও অধরা মূল ২ অভিযুক্ত

Howrah News: অভিযুক্ত হারুন খানের সঙ্গে উত্তর হাওড়া বিধানসভার তৃণমূল বিধায়কের একাধিক ছবি ভাইরাল হওয়াতেও চাঞ্চল্য ছড়িয়েছে। 

পার্থপ্রতিম ঘোষ, হাওড়া : হাওড়ার গোলাবাড়ির পিলখানায় হাড়হিম করা হত্যাকাণ্ডে এখনও অধরা মূল অভিযুক্ত রোহিত হোসেন আর হারুন খান। ২৪ ঘণ্টা কেটে গেলেও তাদের নাগাল পেল না পুলিশ। অভিযুক্তদের ৩ সঙ্গীকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে গোলাবাড়ি থানা। গতকাল ভরা রাস্তায় সকলের সামনে পর পর গুলি করে প্রোমোটারকে খুন করে দুই অভিযুক্ত। দু'জনকে স্পষ্ট দেখা যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজে তারপরেও দু'জনের কাউকেই গ্রেফতার করতে পারে নি পুলিশ। অভিযুক্ত হারুন খানের সঙ্গে উত্তর হাওড়া বিধানসভার তৃণমূল বিধায়কের একাধিক ছবি ভাইরাল হওয়াতেও চাঞ্চল্য ছড়িয়েছে। 

হাওড়ায় প্রোমোটারকে গুলি করে খুন। অভিযুক্তের সঙ্গে তৃণমূলের যোগের অভিযোগ। ভাইরাল ভিডিওয় তৃণমূল বিধায়কের বাইকে হারুন খান। ভাইরাল ভিডিওয় তৃণমূলে মিছিলেও হারুন খান। এই হারুন খানই প্রোমোটার খুনে অভিযুক্ত। সিসিটিভি ফুটেজে যে আততায়ীদের স্পষ্ট দেখা গিয়েছে, এখনও তাদের নাগাল পায়নি পুলিশ। দুষ্কৃতীরা 'শাসক ঘনিষ্ঠ' হওয়াতেই কি এখনও হাওড়ায় প্রোমোটার খুনের ঘটনায় গ্রেফতার হয়নি কেউই, উঠছে প্রশ্ন। বুধবার ভোররাতে হাওড়ার রাস্তায় ৬ গুলিতে ঝাঁঝরা হয়ে যান ২৭ বছর বয়সী প্রোমোটার সফিক খান। এই প্রোমোটারকে খুনের ঘটনায় সিসিটিভিতে দেখা যাওয়া অন্যতম মূল অভিযুক্ত হারুন খানকে কখনও দেখা গিয়েছে হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরীর বাইকের পিছনে। কখনও আবার বিধায়কের সঙ্গে এক মিছিলে হাঁটতেও দেখা গিয়েছে অভিযুক্তকে। 

হাওড়ার শ্যুটআউটের ঘটনার যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ২ দুষ্কৃতীর সাংঘাতিক বেপরোয়া মনোভাব। ঘটনার সময় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন অনেকেই। তাঁদের মাঝেই মিশে ছিল ২ আততায়ী। হঠাৎ বন্দুক বের করে একজন পিছন থেকে গুলি করে সফিককে। মাটিতে লুটিয়ে পড়েন তরুণ প্রোমোটার। তারপর গুলি চালায়ে আরেক আততায়ী। লোকজন থাকাকালীন রাস্তার মধ্যেই একজনকে গুলি করে খুন করা হল। তারপর থেকে বেপাত্তা আততায়ীরা। স্বভাবতই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, তাদের একাধিক টিম দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে। তারা ধরা পড়লে খুনের কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায়িক শত্রুতার কারণেই এই খুনের ঘটনা ঘটেছে। তবে একদিন পেরিয়ে গেলেও পুলিশ যে আততায়ীদের নাগাল পায়নি, তা নিয়ে উঠছে অনেক প্রশ্ন। সেই সঙ্গে তৃণমূল বিধায়কের সঙ্গে এক অভিযুক্তের ছবি-ভিডিও ভাইরাল হওয়ায় অস্বস্তি বাড়ছে শাসকদলের। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget