এক্সপ্লোর

Bridge Repair: মেরামতির জের, ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি ব্রিজে হবে যানচলাচল নিয়ন্ত্রণ

Santragachi Bridge Repair: মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি ব্রিজে হবে যানচলাচল নিয়ন্ত্রণ, কটা থেকে কটা অবধি, কোন রুটে চলাচল করা যাবে ? রইল বিস্তারিত।

সুনীত হালদার, হাওড়া: মেরামতির জন্য আগামী ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি (Santragachi Bridge) ব্রিজে  নিয়ন্ত্রণ করা হবে যানচলাচল।  আজ এনিয়ে  হাওড়া পুলিশ কমিশনার অফিসে বিশেষ বৈঠক হয়। জানা গিয়েছে, রাত ১১ থেকে ভোর ৫ টা অবধি সম্পূর্ণ বন্ধ। ভোর ৫ থেকে রাত ১১ টা একমুখী লেন খোলা। প্রথম কাজ শুরু হবে কলকাতামুখী লেনে। নভেম্বরের মাঝ থেকে গোটা ডিসেম্বর। প্রায় দেড় মাস ভোগান্তির আশঙ্কা।

রাত ১১ থেকে ভোর ৫ টা সম্পূর্ণ বন্ধ 

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রভীন ত্রিপাঠি সহ ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিকরা।এছাড়া ছিলেন কলকাতা পুলিশের লালবাজার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরা ও পি ডব্লিউ ডি র ইঞ্জিনিয়াররা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাত ১১ থেকে ভোর ৫ টা সম্পূর্ণ বন্ধ। ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে। অন্যলেন দিয়ে হবে যানচলাচল।। প্রথম কাজ শুরু হবে কলকাতামুখী লেনে। নভেম্বরের মাঝ থেকে গোটা ডিসেম্বর। প্রায় দেড় মাস ভোগান্তির আশঙ্কা রয়েছে বলে খবর।

মালবাহী গাড়ি কলকাতায় ঢুকতে চাইলে কী করবেন ?

 যে কদিন ব্রিজে  মেরামতির কাজ চলবে সেকদিন কোনো মালবাহী গাড়ি চলতে দেওয়া হবে না ব্রিজের ওপর দিয়ে।মালবাহী গাড়ি রাত দশটার পর কোলকাতার দিক থেকে আসতে পারবে।দ্বিতীয় সেতুর টোল প্লাজা পেরিয়ে আন্দুল রোড দিয়ে জাতীয় সড়কে যেতে পারবেন।অন্যদিকে মালবাহী গাড়ি কলকাতায় ঢুকতে চাইলে, রাত দশটার পর নিবেদিতা সেতু হয়ে যেতে পারবে।ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে ,এখনও নোটিফিকেশন না হলেও ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম মেনে ট্রাফিক মুভমেন্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন, কেন্দ্রের জল প্রকল্পে 'স্বজনপোষণে'-র অভিযোগ, 'শাসক দল'-কে নিশানা শুভেন্দুর

সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী ২১ টি একপানশন জয়েন্ট খারাপ 

সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী ২১ টি একপানশন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছে।সেগুলো ঠিক করা হবে। এরআগে ২০১৬ সালে ব্রিজে  অন্য লেনের একপানশন জয়েন্ট সরানো হলেও কলকাতামুখী লেনের কাজ হয়নি। ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় সত্তর হাজার গাড়ি চলাচল করে।যারফলে ব্রিজের স্বাস্থ্য ঠিক রাখতে পরীক্ষা করে দেখা যায় একপানশন জয়েন্ট ঠিক না করলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।তাই ব্রিজ মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget