এক্সপ্লোর

Howrah News: 'আলু-ভাত খেয়ে কাটিয়েছি, তাড়াতাড়ি সব ঠিক হোক', একসুর আজিজুল-রবিনের

Howrah Update: হাওড়ার পাঁচলা বাজারে দেখা গেল গুটিকতক ক্রেতাকে। সামান্য কিছু দোকানও খুলেছে।

আবির দত্ত, পাঁচলা, হাওড়া: টানা অশান্তির পর অবশেষে স্বাভাবিক হচ্ছে হাওড়ার (Howrah) পাঁচলা। ধীরে ধীরে আতঙ্ক কাটিয়ে রাস্তায় বেরোচ্ছেন সাধারণ মানুষ। সোমবার সকালে এমনই ছবি দেখা গেলৃ সেখানে। হাওড়ার পাঁচলা বাজারে দেখা গেল গুটিকতক ক্রেতাকে (Buyer)। সামান্য কিছু দোকানও খুলেছে। এখনও ওই এলাকায় ১৪৪ ধারা চলছে। তার মধ্যেই নিয়ম মেনে দোকান-বাজার খোলার কথা বলেছে পুলিশ।

ভয় কাটিয়ে দোকানে:
এদিন দোকান খুলেছেন সেখানকার ব্যবসায়ী গোপাল দাস। তাঁর মুদিখানার দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল আজিজুল মল্লিককে। হাতে বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন। এই কদিন কেমন কেটেছে? প্রশ্ন শুনেই যেন চোখেমুখে একঝলক আতঙ্কের ছায়া। তিনি বললেন, 'এই দোকান থেকেই মুদিখানার বাজার করি। এই কদিন বাড়ি থেকে বেরোতেই পারিনি। কী কাজ করব, কী খাব? আলুসেদ্ধ-ভাত খেয়ে কোনওরকমে কেটেছে। বাড়িতে কিচ্ছু নেই, চালটা না নিলেই নয়। তাই বেরিয়েছি।' একইরকম কথা বললেন ওই এলাকার আর এক বাসিন্দা রবিন প্রামাণিক। তিনি বললেন, 'কীভাবে চলবে। কোনওরকমে নুন-ভাত, আলু-ভাত খেয়ে কাটিয়েছি। বাড়িতে কিচ্ছু হয়নি।'   

রয়েছে আতঙ্ক:
দোকানদারের জানাচ্ছেন, ব্যবসা বন্ধ থাকায় তাঁদের খুবই ক্ষতি হয়েছে। দ্রুত দোকানপাট (Shops) খুলে সব স্বাভাবিক হোক, এমনটাই চান তাঁরা। কিন্তু আতঙ্কের কারণেই অনেকে এখনও বাজারে আসছেন না বলে জানিয়েছেন। যদিও পুলিশের তরফে আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে দোকান খুলতে বলা হচ্ছে।

রবিবার পাঁচলা বাজারে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে বিডিও (BDO) অফিসের এক প্রতিনিধি দল। হাওড়া জেলা প্রশাসন সূত্রে খবর, উলুবেড়িয়া, পাঁচলা, ডোমজুড় ও সাঁকরাইল-সহ যেই সব এলাকায় অশান্তি হয়েছে, সেখানকার ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। সেই তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়ে পদক্ষেপ করা হবে বলে হাওড়া জেলা প্রশাসন সূত্রের খবর।

আরও পড়ুন: মাঝনদীতে হঠাৎ উল্টে গেল ট্রলার, উদ্ধার ১৫ মৎস্যজীবী

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র

ভিডিও

Akhruzzaman News:
Nabanna News: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, তারপর... | PMO | ABP Ananda
Brazil Team | ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় পা রাখল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টিম
Samik Bhattacharya | নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে শমীক ভট্টাচার্য
RG Kar News | আর জি করকাণ্ডে রাজ্য পুলিশের দায়ের করা FIR গেল সিবিআইয়ের হাতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget