এক্সপ্লোর

Howrah News : 'কাটমানি ও চাকরি বিক্রির টাকা...' ! বিজেপির উদ্যোগে ৮ বছর পর বাড়ি ফেরা ! কেন ঘরছাড়া ছিলেন TMC নেতা ?

BJP TMC News : ৮ বছর পর নিজের বাড়িতে ফিরলেন প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ মুজিবর রহমান। কাটমানি এবং স্কুলের চাকরি বিক্রির টাকা দিতে না পারায়, মুজিবরের বাড়ি ভাঙচুর এবং লুটপাট করা হয় বলে অভিযোগ।

হাওড়া, পাঁচলা : ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। প্রতিটি নির্বাচনের ফলাফল ঘোষণার পর বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। তেমনই এক ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে। প্রায় ৮ বছর পর নিজের বাড়িতে ফিরলেন প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ মুজিবর রহমান। এতগুলো বছর তিনি ঘরছাড়া ছিলেন। তবে বাংলায় পালাবদল হতেই নতুন সরকারের দৌলতে মুজিবর ফিরলেন বাড়িতে। 

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের পঞ্চায়েতের সদস্য ছিলেন শেখ মুজিবর রহমান। অথচ স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি মত মোটা টাকা কাটমানি এবং স্কুলের চাকরি বিক্রির টাকা দিতে না পারায়, মুজিবরের বাড়ি ভাঙচুর এবং লুটপাট করা হয় বলে অভিযোগ ওঠে। প্রায় আট বছর ঘরছাড়া থাকার পর, অবশেষে পাঁচলায় নিজের বাড়িতে ফিরলেন প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ মুজিবর রহমান। তবে এটি সম্ভব হয়েছে বিজেপির জন্য। বিজেপি পার্টির লোকেরা উদ্যোগ নিয়ে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনেন। 

২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল পরিচালিত পাঁচলা গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে নির্বাচিত হন শেখ মুজিবর রহমান। কিন্তু কিছুদিন কেটে যাওয়ার পরই স্থানীয় তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক তাঁকে পঞ্চায়েত থেকে ২৫ শতাংশ কাটমানি দাবি করেন। এমনই অভিযোগ করেন শেখ মুজিবুর রহমান। এই কাটমানির পাশাপাশি স্কুলে চাকরি দেওয়ার নাম করে তার থেকে জোর করে ১০ লক্ষ টাকা নেয় বলেও অভিযোগ। এই নিয়ে বিধায়কের সঙ্গে তার মতবিরোধ শুরু হয়। ফলে মুজিবরকে পঞ্চায়েত সদস্য হিসাবে কাজ করতে দেয়নি এলাকার বিধায়ক। শুধু তাই নয় তৃণমূলে থেকেও দুর্নীতিতে বিরোধিতা করায় বিধায়কের হার্মাদ বাহিনী তার বাড়ি ভাঙচুর এবং লুটপাট করে বলে তিনি সরাসরি অভিযোগ করেন। অত্যাচারের কারণে গত আট বছর ধরে মুজিবর ঘরছাড়া ছিলেন। 

আরও পড়ুন - তৃণমূলের আমলে ঘরছাড়া সংখ্যালঘু পরিবার, শামিম আখতারদের ঘর ফিরিয়ে দিলেন বিজেপি বিধায়ক

২০২১ সালে ভোটের আগে তিনি আইএসএফ (ISF)- এ যোগদান করেন। তাতেও তিনি রেহাই পাননি। পূর্বের হওয়া অত্যাচার হয়ে এসেছে তাঁর উপর। ঘরে ফিরতে পারেননি তিনি। সেভাবেই প্রায় ৮ বছর ধরে ঘরের বাইরে তিনি। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর পাঁচলার বিজেপি নেতাদের হাত ধরে ঘরে ফিরলেন শেখ মুজিবর রহমান। এখন তিনি তাঁর উপর হয়ে আসা অত্যাচারের বিচারের দাবিতে সরব হয়েছেন।

অন্যদিকে, যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন কোনদিন তিনি পঞ্চায়েত থেকে কাটমানি বা স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা দিতে বলেননি। মুজিবর মিথ্যা অভিযোগ করছেন। সে দুর্নীতিগ্রস্ত এবং বিভিন্ন ক্রিমিনাল কেসে অভিযুক্ত। দল তাকে প্রধান হওয়ার এক বছর বাদে বহিষ্কার করেছিল। পরে আইএসএফ এ যোগদান করলেও সেখান থেকেও বহিষ্কার করা হয়। এখন বিজেপি করছে।

Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget