এক্সপ্লোর

Howrah News: চলন্ত ট্রেন ধরতে দৌড়, হাওড়া স্টেশনে পা পিছলে প্ল্যাটফর্মের ফাঁকে যাত্রী, অল্পের জন্য রক্ষা

Howrah Station: সোমবার বিকেলে হাওড়া স্টেশনে মুহূর্তের মধ্যে ঘটে যায় এই ঘটনা।

সুনীত হালদার, হাওড়া: প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন। তড়িঘড়ি সেই চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি ঘটল হাওড়া স্টেশনে (Howrah Station)। পা পিছলে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে পড়ে গেলেন এক যাত্রী (Passenger Falls Down)। তড়িঘড়ি ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন RPF-এর দুই জন জওয়ান। গোটা ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়।

হাওড়া স্টেশনে চলন্ত ট্রেন ধরতে গিয়ে মহা বিপত্তি 

সোমবার বিকেলে হাওড়া স্টেশনে মুহূর্তের মধ্যে ঘটে যায় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছিল ট্রেন। যদিও গতি একেবারে কম ছিল না। সেই সময়ে ছুটে আসেন এক ব্যক্তি। চলন্ত ট্রেনে দরজার সামনের রড ধরে ওঠার চেষ্টা করেন এই ব্যক্তি। কিন্তু তা করতে অসমর্থ হন তিনি। বরং নিয়ন্ত্রণ হারিয়ে পা পিছলে যায় তাঁর। তাতে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে পড়ে যান তিনি।

মুহূর্তের মধ্যে চোখের সামনে গোটা ঘটনা ঘটতে দেখে হতবাক হয়ে যান সকলে। সেই সময়, উপস্থিত বুদ্ধই কাজে লাগিয়ে তড়িঘড়ি ছুটে যান RPF-এর দুই জওয়ান এবং কিছু যাত্রী।  কোনও মতে টেনে ওই যাত্রীকে টেনে প্ল্যাটফর্মে তোলেন তাঁরা। তাঁদের তৎপরতাতেই প্রাণ বাঁচে ওই ব্যক্তির। 

আরও পড়ুন: Bratya Basu: 'পুজোয় পরিবারের সঙ্গে সময় কাটান', চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ ব্রাত্য-র

সোমবার, হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৮ নম্বর প্লাটফর্মে এই দৃশ্য ঘটে। ওই মুহূর্তের গোটা ঘটনাক্রমই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। RPF সূত্রে খবর, আপ পুরুলিয়া এক্সপ্রেসে ওঠার সময় দুর্ঘটনার কবলে পড়েন ওই যাত্রী। 

রেল পুলিশ এবং যাত্রীদের তৎপরতায় প্রাণ বাঁচে ওই যাত্রীর

ওই সময় প্ল্যাটফর্মে ডিউটিতে ছিলেন অ্যাসিস্টান্ট সাব ইন্সপেক্টর এ কে আকেলা এবং এ কে যাদব। তাঁরাই ছুটে গিয়ে ওই ব্যক্তির প্রাণ বাঁচান। আগেও এমন একাধিক ঘটনা সামনে এসেছে। চলতি বছরই, মেদিনীপুর স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তি বাধে, পা ফস্কে প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝে পড়ে যান এক মহিলা যাত্রী। RPF-এর তৎপরতায় বাঁচে প্রাণ। 

এ বার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল হাওড়া স্টেশনে। তবে এ ক্ষেত্রে ওই যাত্রীর দিকেই আঙুল তুলছেন নেটবাসীদের একাংশ। চলন্ত ট্রেনে উঠতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। রেল পুলিশ এবং উপস্থিত যাত্রীরা তৎপরতা না দেখালে, কী ঘটতে পারত, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Nitin Nabin:
"তৃণমূলের গুন্ডাগিরি বন্ধ করে দিয়েছে শুভেন্দু অধিকারী", কলকাতায় এসে প্রশংসা নিতিন নবীনের
Weather Update: শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?
শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?
Humayun Kabir: 'পারলে রুখে দেখাক', ফের বাবরি মসজিদের জায়গায় জমায়েতের ডাক হুমায়ুনের, পাল্টা 'চ্যালেঞ্জ' বিজেপির
'পারলে রুখে দেখাক', ফের বাবরি মসজিদের জায়গায় জমায়েতের ডাক হুমায়ুনের, পাল্টা 'চ্যালেঞ্জ' বিজেপির

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget