এক্সপ্লোর

Howrah: ট্রেলারের ধাক্কায় মৃত্যু পুলিশ কনস্টেবলের, হাওড়া ফোরশোর রোডের ঘটনায় আটক ২

Howrah News: গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রেলার এবং চালককে আটক করেছে।

সুনীত হালদার, ফোরশোর রোড (হাওড়া): ফের বড়সড় দুর্ঘটনা (accident)। ফোরশোর রোডে (Foreshore Road) ট্রেলার ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের (Police Constable)। আজ সকালের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ট্রেলারের ধাক্কায় মৃত কনস্টেবল

ফোরশোর রোডে ট্রেলারের (trailer) ধাক্কায় মৃত্যু এক পুলিশ কনস্টেবলের। আজ সকাল পৌনে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে শিবপুরের (Shibpur) ফোরশোর রোডে।

পুলিশ সূত্রে খবর, প্রসেনজিৎ সামন্ত (Prasenjit Samanta) নামে ওই কনস্টেবলের বয়স ৩৪ বছর। তিনি বাগনান (Bagnan) থেকে স্কুটার চালিয়ে হাওড়া আদালতে ডিউটি করতে আসছিলেন। সেই সময় একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্কুটারে (Scooter)। সেই সময় প্রসেনজিৎ রাস্তায় ছিটকে পড়েন। প্রসেনজিতের মাথা গিয়ে লাগে লোহার রেলিংয়ে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে হাওড়া জেলা হাসপাতালে (Howrah District Hospital) নিয়ে গেলে চিকিৎসকেরা (Doctors) মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রেলার এবং চালককে আটক করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।

আরও পড়ুন: Bishnupur News: এক কাঠা জমি নিয়ে বিবাদ, দাদা-বৌদিকে কুপিয়ে খুন দুই ভাইয়ের

মা উড়ালপুলে ভয়ঙ্কর দুর্ঘটনা

প্রসঙ্গত গত শুক্রবার রাতে মা উড়ালপুল (Maa Flyover) এবং এজেসি বসু রোডের সংযোগ স্থলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সায়েন্স সিটির দিক থেকে এজেসি বোস রোড উড়ালপুলে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড ওয়ালে ধাক্কা মারে মোটর সাইকেলটি।

দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে, মোটর সাইকেলের পিছনের আসনে বসে থাকা ব্যক্তি উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে যান বলে জানিয়েছে পুলিশ। বেঘোরে মৃত্যু হয়েছে তাঁর। মোটর সাইকেলের চালকের আসনে বসে থাকা ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। 

আরও পড়ুন: Kolkata: ভুয়ো তথ্য দিয়ে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার অভিযোগে লেকটাউন থেকে গ্রেফতার ১

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget