এক্সপ্লোর

Howrah: বালিতে প্রতিবাদী টোটো চালক আক্রান্ত, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

Howrah News: অভিযোগ ওই দুই যুবক মদ্যপ ছিলেন এবং তারা ফোন করে তাদের এলাকার বন্ধুদের ডাকে। এর কিছুক্ষণ পরে প্রায় জনা ২৫ যুবক লাঠি, রড হাতে উপস্থিত হয় এবং চড়াও হয় টোটো চালকদের উপর।

ভাস্কর ঘোষ, বালি (হাওড়া): বালিতে (Bali) আক্রান্ত প্রতিবাদী টোটো চালক (Toto driver attacked)। বেশ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospitalised)। 

আক্রান্ত প্রতিবাদী টোটো চালক

গতকাল অর্থাৎ রবিবার রাতের ঘটনা। কী হয়েছিল? পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেশি রাতে বালি নিমতলায় টোটো স্ট্যান্ডের সামনে রাস্তার উপরে দুই যুবক বাইক দাঁড় করিয়ে নিজেদের মধ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল। তখন সেখানে উপস্থিত ছিলেন টোটো চালকেরা। ওই দুই যুবকের কাণ্ড দেখে তাদের বারণ করে টোটো চালকেরা। একইসঙ্গে তাদের গাড়ি সরিয়ে নিয়ে যেতেও বলা হয় সেখান থেকে। এরপরেই শুরু হয় ঝামেলা। অভিযুক্তরা টোটো চালকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পরে।

বিবাদ থেকে পরিস্থিতি ধীরে ধীরে ধাক্কাধাক্কি, হাতাহাতিতে পৌঁছলে অন্যান্যরা এসে সাময়িকভাবে বিষয়টি মিটিয়ে দেন। কিন্তু অভিযোগ ওই দুই যুবক মদ্যপ ছিলেন এবং তারা ফোন করে তাদের এলাকার বন্ধুদের ডাকে। এর কিছুক্ষণ পরে প্রায় জনা ২৫ যুবক লাঠি, রড হাতে উপস্থিত হয় এবং চড়াও হয় টোটো চালকদের উপর।

তারা আসার মধ্যে বেশ কিছু টোটো চালক বাড়ি চলে যাওয়ায় মাত্র দু একজনই সেখানে ছিলেন। তখনই একা পেয়ে বিষ্ণু চন্দ্র ধর নামের এক টোটো চালককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে অন্যান্য টোটো চালক ছুটে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর যায় বালি থানায়। গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: TMC: চাকরি দেওয়ার নামে পরিচারিকার কাজ-আদিবাসী কটূক্তি; বিস্ফোরক অভিযোগ রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে

ধরা পড়েছে অভিযুক্তরা?

পুলিশ এসে পৌঁছনোর আগে অভিযুক্তরা পালিয়ে গেলেও পুলিশি খানাতল্লাশিতে তিনজনের নাম উঠে এসেছে। যাদের মধ্যে উজ্জ্বল সিং এবং রাজেশ দাস নামে বালি  ও দুর্গাপুরের বাসিন্দা দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে ইতিমধ্যে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ওই রাতে টোটো চালকেরা বালি থানায় এসে অভিযোগ জমা দেয় এবং নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানায়।

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget