এক্সপ্লোর

Howrah Rail Museum : বেসরকারি সংস্থার হাতে উঠল হাওড়া স্টেশন লাগোয়া রেল মিউজিয়াম, উঠছে প্রশ্ন

ভারতীয় রেলের বিবর্তনের সাক্ষী হাওড়ার স্টেশন লাগোয়া এই রেল মিউজিয়াম...

সুনীত হালদার, হাওড়া : বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হল, হাওড়া স্টেশন লাগোয়া রেল মিউজিয়াম। দেখভাল থেকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি সংস্থাকেই। কোনও সামগ্রী খোয়া গেলে, তার দায় কে নেবে ? রেলের সিদ্ধান্তে এই প্রশ্নই তুলছেন অনেকে।

স্টিম ইঞ্জিন। পুরনো কোচ ! রেলের সিগন্যালিং ব্যবস্থা। টয় ট্রেন থেকে দুষ্প্রাপ্য বিভিন্ন ছবি। এক কথায়, ভারতীয় রেলের বিবর্তনের সাক্ষী হাওড়ার স্টেশন লাগোয়া এই রেল মিউজিয়াম। এখানেই রাখা রয়েছে, প্রায় দেড় শতাব্দীর পুরনো ভারতীয় রেলের টুকরো টুকরো ইতিহাস!!

আয় বাড়াতে আগেই, সামাজিক অনুষ্ঠানের জন্য রেল মিউজিয়াম ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পূর্ব রেল। শনিবার থেকে, গোটা রেল মিউজিয়ামকেই বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হল। এর ফলে, পূর্ব রেলের বছরে ১৩ লক্ষ টাকা আয় হবে।

আগামী এক বছর এই মিউজিয়ামের দেখভাল এবং পরিচালনার দায়িত্ব থাকবে বেসরকারি সংস্থার হাতে। রেল মিউজিয়ামের মধ্যে রেস্তোরাঁ চালানোর পাশাপাশি, অফিস বা জন্মদিনের পার্টি ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে।

রেলের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন অনেকেই। তাঁদের দাবি, এর ফলে রেল মিউজিয়ামের ক্ষতি হতে পারে। কোনও সামগ্রী খোয়া গেলে, তার দায় কে নেবে ?

এদিকে পূর্ব রেল (হাওড়া ডিভিশন)-এর ডি আর এম মণীশ জৈন বলেন, বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। তারাই মিউজিয়ামের কাজকর্ম পরিচালনা করবে। ক্ষতির কোনও বিষয় নেই।

বেসরকারি হাতে রেল মিউজিয়াম তুলে দেওয়া নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা ও সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, দিল্লিতে বেচারাম সরকার চলছে। সব লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দিতে চাইছে।

২০০১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই মিউজিয়াম তৈরি করা হয়। ভারতীয় রেলের বিবর্তন জানতে এই মিউজিয়াম পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
News Live : NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৫ লক্ষ টাকা! কারা কারা পাবেন এই সুবিধা? বড় ঘোষণা
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৫ লক্ষ টাকা! কারা কারা পাবেন এই সুবিধা? বড় ঘোষণা
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget