এক্সপ্লোর

Howrah News: চাকরিতে পদোন্নতি, মেয়ের ভাল রেজাল্ট, CRPF জওয়ানের 'আত্মঘাতী'-র খবরে বাকরুদ্ধ পরিবার

Howrah CRPF Death Mystery: চাকরিতে পদোন্নতি, মেয়ের ভাল রেজাল্ট, আচমকাই বাড়িতে ফোন, 'নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী CRPF জওয়ান বরুণ দাস', মানতে নারাজ পরিবার..

সুনীত হালদার, হাওড়া: নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনা নতুন নয়। গত কয়েকবছরে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। কখনও কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে, কখনও নিজের আবাসনেই গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ। ২০১৯ সাল থেকে চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি মাসেও এই মর্মান্তিক ঘটনার সাক্ষী কলকাতা। এবারেও তেমনই এক অভিযোগ উঠেছে কাশ্মীরে আধা সেনা ছাউনিতে (Howrah CRPF Death Mystery)। সিআরপিএফ জওয়ান বরুণ দাস নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন, বলে খবর এসেছে হাওড়ায় তাঁর পরিবারে। কিন্তু এখানে গত কয়েকবছরের ঘটনাগুলির সঙ্গে মিল নেই। পরিবার জানিয়েছে, বরুন দাসের পদোন্নতি হয়েছে সদ্য। খুশির আবহ পরিবারে। এমন সময় কেন আত্মঘাতী হবেন তিনি ? প্রশ্ন তুলেছে পরিবার। আর এখানেই ধোঁয়াশা।

কাশ্মীরে আধা সেনা ছাউনিতে রহস্যজনকভাবে মৃত্যু বঙ্গ সন্তানের

কাশ্মীরে আধা সেনা ছাউনিতে রহস্যজনকভাবে মৃত্যু এক জওয়ানের। গতকাল দুপুরে ঘটনাটি ঘটে শ্রীনগরের বরগ্রাম জেলায়। তাঁর বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুরের কানুপাট গ্রাম পঞ্চায়েতের জয়নগরে। মৃতের নাম বরুণ দাস (৪২)। পরিবার সূত্রে খবর, গতকাল দুপুর দুটো নাগাদ বাড়িতে হঠাৎ একটি ফোন আসে। তাঁদের জানানো হয় বরুণ দাস নামে ওই সিআরপিএফ জওয়ান নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন। এই খবর আসতেই গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে খবর, ১৯ বছর আগে বরুণ দাস আধা সামরিক বাহিনী সিআরপিএফে যোগদান করেন। ধাপে ধাপে তার পদোন্নতি হয়। দিন চারেক আগে তিনি হেড কনস্টেবল পদে পদোন্নতি হয়। সেদিন তিনি ছাউনিতে সহকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। পরিবারে বউ এবং মেয়ের সঙ্গেও তাঁর কথা হয়।

আরও পড়ুন, 'অবিলম্বে পুলিশমন্ত্রীর পদত্যাগ করা উচিত', ভূপতিনগরকাণ্ডে নিশীথের নিশানায় মমতা

 'আত্মঘাতী' খবর মানতে নারাজ, প্রশ্ন তুলেছে পরিবার

ওই জওয়ানের পরিবারের লোকেরা জানিয়েছেন, গতকাল দুপুর ১২ টা নাগাদ বাড়িতে বউয়ের সঙ্গে শেষবার কথা হয়। মেয়ে স্কুলে ভাল রেজাল্ট করেছে। সেটাও জানার পাশাপাশি কীভাবে স্কুলের ফি জমা দেবে সে কথাও হয়। এরপরই দুপুর দুটো নাগাদ কর্মস্থল থেকে ফোনে আত্মহত্যার খবর জানানো হয়। তার পরিবারের লোকেরা এই আত্মহত্যার খবর মেনে নিতে পারছেন না। তাঁদের অভিযোগ, 'এই মৃত্যুর পিছনে পেছনে অন্য কোনও কারণ থাকতে পারে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হোক।' পরিবারের লোকেরা জানিয়েছে, আজ রাতে তাঁর দেহ বাড়িতে আসতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget