এক্সপ্লোর

Howrah News: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা লরির, আহত পুলিশ কর্মী

Howrah Road Accident: খাবারের ঠেলা গাড়িটি গিয়ে পড়ে জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে। পুলিশের গাড়ির পিছনে থাকা এক পুলিশ কর্মী আহত অবস্থায় গাড়ির মধ্যে আটকে পড়েন

 

সুনীত হালদার, উলুবেড়িয়া (হাওড়া) :   পুলিশের গাড়িতে (Police Car) নিয়ন্ত্রণ হারিয়ে লরির (Lorry) ধাক্কা।  আহত এক পুলিশ কর্মী- (Policeman)। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৯টা নাগাদ উলুবেড়িয়ার (Uluberia)  রাজাপুর থানার পাঁচলা মোড়ের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কলকাতাগামী একটি লরি প্রথমে ধাক্কা মারে একটি খাবারের ঠেলা গাড়িতে। পরে রাজাপুর থানার একটি টহলদারি গাড়ির পিছনেও ধাক্কা মারে লরিটি। খাবারের ঠেলা গাড়িটি গিয়ে পড়ে জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে। পুলিশের গাড়ির পিছনে থাকা এক পুলিশ কর্মী আহত অবস্থায় গাড়ির মধ্যে আটকে পড়েন। প্রচন্ড বৃষ্টির ফলেই এই দুর্ঘটনা বলে জানা গেছে। লরি সহ চালককে আটক করেছে পুলিশ।

 এদিকে, গতকালই হাওড়ায় সালকিয়ায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছিল এক পথচারীর। অন্যদিকে, ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল আমতার খেজুরতলা। দুর্ঘটনার পর বিক্ষোভ দেখান স্থানীয়রা, ভাঙচুর করা হয় একাধিক ডাম্পার। পুলিশ ও র‌্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত শনিবার রাতেই জোড়া দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল কলকাতায়।  তার রেশ কাটতে না কাটতে, রবিবার সকালে হাওড়ার সালকিয়া ও আমতায় পরপর দুটি পথ দুর্ঘটনা কেড়ে নিয়েছিল প্রাণ।দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় আমতার খেজুরতলা। মৃতদেহ নিয়ে চলে  বিক্ষোভ।
রবিবার সকাল ৯টা নাগাদ আমতার খেজুরতলায় এক সাইকেল আরোহীকে পিষে দেয় একটি ডাম্পার।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিলন হাইট নামে আমতার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি বাজার করে সাইকেলে ফিরছিলেন।সেই সময়ই ডাম্পারটি ধাক্কা মারে তাঁকে।ঘাতক গাড়িটি প্রায় ৫০ মিটার ঘষটে নিয়ে যায় ওই ব্যক্তিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।আর এর পরেই উত্তেজিত জনতা ভাঙচুর শুরু করে।মৃতদেহ আটকে রেখে প্রায় আড়াই ঘণ্টা বিক্ষোভ দেখান স্থানীয়রা।বিক্ষোভ-অবরোধে স্তব্ধ হয়ে যায় উলুবেড়িয়া-আমতা রোডের যান চলাচল।এলাকার ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাসে শেষপর্যন্ত শান্ত হন বিক্ষোভকারীরা।পুলিশ সূত্রে খবর, আমতার ১০ নং পোল এলাকা থেকে ঘাতক ডাম্পারের চালককে গ্রেফতার করেছে আমতা থানা। আটক করা হয়েছে ডাম্পারটিও।

অন্যদিকে এই ঘটনার ঘণ্টা দুয়েক আগে সালকিয়ার বাঁধাঘাট মোড়ের কাছে বেপরোয়া গতিতে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে এক পথচারীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সালকিয়ার তিলখানার বাসিন্দা অমর পাণ্ডে নামে বছর বাহান্নর ওই ব্যক্তির। গোটা ঘটনা রাস্তার মোড়ে লাগানো সিসি ক্যামেরায় বন্দি হয়। পুলিশ সূত্রে খবর, এই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত গাড়ি চালক পুনিত গুপ্তকে চিহ্নিত করে মালিপাঁচঘড়া থানা। হাওড়ার ঘুসুড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক গাড়িটিও। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget