এক্সপ্লোর

Howrah News: রেলের ওভারহেড লাইনের স্পর্শে বিদ্যুতের তার, সাঁতরাগাছি উড়ালপুলে মারাত্মক দুর্ঘটনা, আহত পূর্ত দফতরের কর্মী

Santragachi Flyover: ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মেরামতির কাজে যোগ দিতে পৌঁছন আহত নিরঞ্জন দাস নামের ওই কর্মী। সকাল সাড়ে ৮টা নাগাদ বৈদ্যুতিক আলোর সংযোগ খোলার কাজ শুরু হয়।

সুনীত হালদার, হাওড়া: সাঁতরাগাছি উড়ালপুলে মারাত্মক দুর্ঘটনা (Santragachi Flyover)। মেরামতির কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হলেন পূর্ত দফতরের এজেন্সির এক কর্মী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত গুরুতর জখম হয়েছে তাঁর। হাওড়া হাসপাতালে (Howrah Hospital) ভর্তি করা হয়েছে তাঁকে। এখন অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন (Howran News)।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত গুরুতর জখম হয়েছে ওই ব্যক্তির

মঙ্গলবার সকালে মেরামতির কাজে যোগ দিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই ব্যক্তি (PWD Agency Worker)। সাঁতরাগাঠি উড়ালপুলে কর্মরত ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে যাতে মেরামতির কাজ চলতে পারে, তার জন্য আলোর ব্যবস্থা করা হয়েছে উড়ালপুলে। দিনের বেলা সেই আলো নিভিয়ে দেওয়া হয়। সেই সংযোগ খোলার সমই এ দিন দুর্ঘটনা ঘটে যায়। 

ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মেরামতির কাজে যোগ দিতে পৌঁছন আহত নিরঞ্জন দাস নামের ওই কর্মী। সকাল সাড়ে ৮টা নাগাদ বৈদ্যুতিক আলোর সংযোগ খোলার কাজ শুরু হয়। সেই সময় কোনও ভাবে বিদ্যুতের একটি তার উড়ালপুলের নিচে ঝুলে পড়ে। উড়ালপুলের নিচে থাকা রেলের ওভারহেড লাইনের বিদ্যুতের তারের সঙ্গে কোনও ভাবে ওই তারের সংযোগ ঘটে যায়। 

আরও পড়ুন: Rail Blockade: উত্তরবঙ্গের ৩ জায়গায় ১২ ঘণ্টার রেল রোকো কর্মসূচি, চরম দুর্ভোগে যাত্রীরা

তার সংস্পর্শে এসেই ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর তড়িঘড়ি পূর্ত দফতরের এজেন্সির ওই কর্মীকে উদ্ধার করা হয়। ডেকে পাঠানো হয় পুলিশের অ্যাম্বুল্য়ান্স। তাতে চাপিয়ে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তাঁর হাত দু'টি গুরুতর জখম হয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়ানো গিয়েছে। গুরুতর জখম হলেও প্রাণে রক্ষা পেয়েছেন ওই ব্য়ক্তি। 

আপাতত স্থিতিশীল ওই ব্যক্তি, ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে

হাওড়া হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির অবস্থা আপাতত স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। এ নিয়ে যোগাযোগ করা হলে, দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন, উড়ালপুলের উপর কর্মরত কর্মীদের গাফিলতিতে এই ঘটনা ঘটে থাকতে পারে। কাজ করার সময় আরও সচেতন হওয়া উচিত ছিল তাঁদের। যদিও এ নিয়ে পূর্ত দফতরের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

সেরা শিরোনাম

News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget