এক্সপ্লোর

Shalimar Station Chaos: হঠাৎ বাতিল শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, বিপাকে যাত্রীরা, রেল লাইনে বসে বিক্ষোভ

Howrah News: রেল লাইনে বসে পড়ে বিক্ষোভ ট্রেনের যাত্রীদের।

সুকান্ত মুখোপাধ্যায়, হাওড়া: ছাড়ার আধঘণ্টা আগে শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ট্রেনটি বাতিল। তুমুল যাত্রী বিক্ষোভ হাওড়ার শালিমার স্টেশনে। রেল লাইনে বসে পড়ে বিক্ষোভ দেখান ট্রেনের যাত্রীরা। 

ট্রেন বাতিলে বিক্ষোভ শালিমার: এদিন আচমকাই রেলের তরফে ঘোষণা করা হয়, শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস বাতিল করা হচ্ছে। যাত্রীদের প্রশ্ন, কেন আগে থেকে এই সিদ্ধান্ত নেয়নি রেল? কেন আগে থেকে তাঁদের জানানো হয়নি? কেনই বা তৎকালে টিকিট বিক্রি এবং বুকিং নেওয়া হচ্ছে? এই প্রশ্ন তুলে তাঁরা প্রতিবাদ শুরু করেন। রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেখাতে শুরু করেন। বিক্ষোভ দেখান যাত্রীরা। রেল লাইনের উপরই বসে পড়েন তাঁরা। যাত্রীরা দাবি করেন, রেলকে লিখিতভাবে জানাতে হবে, এই ট্রেন কবে কখন ছাড়া হবে। রেল সূত্রে খবর, ১০টার সময় এই ট্রেন ছাড়ার কথা ছিল। পরে জানা গিয়েছে, দুপুর দেড়টা নাগাদ ট্রেন ছাড়া হবে। 

ফের হাওড়া শাখায় নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেন চলাচল। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনের কাছে বেনারস রোডে রেল ওভার ব্রিজ তৈরির জন্য় ১ মাস এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় আছে বহু লোকাল ট্রেন। গত শনিবার থেকে ২২ জানুয়ারি থেকে এই ট্রেন বাতিল করা হচ্ছে। প্রতিদিন হাওড়া-ব্য়ান্ডেল লাইনে আপ-ডাউন মিলিয়ে ৩০টি ট্রেন বাতিল করা হবে। হাওড়া-শেওয়াফুলি লাইনে আপ-ডাউন মিলিয়ে বাতিল করা হবে ২২টি ট্রেন। হাওড়া-শ্রীরামপুর লাইন এবং হাওড়া-বেলুরমঠ লাইনে বাতিল লোকালের সংখ্য়া ৪ করে।

বাতিল কোন কোন লোকাল ট্রেন? 

  • ব্যান্ডেল থেকে হাওড়া: 37212, 37214, 37216, 37218, 37220, 37222, 37230, 37232, 37236, 37244, 37250, 37254, 37264, 37278, 37288
  • শেওড়াফুলি থেকে হাওড়া: 37042, 37044, 37046, 37048, 37050, 37052, 37056, 37058, 37060, 37062, 37064, 
  • বেলুড় মঠ থেকে হাওড়া: 37112, 37118
  • শ্রীরামপুর থেকে হাওড়া: 37012, 37014
  • হাওড়া থেকে ব্যান্ডেল: 37215, 37231, 37237, 37243, 37249, 37253, 37255, 37257, 37263, 37267, 37201, 37271, 37275, 37277, 37285
  • হাওড়া থেকে শেওড়াফুলি: 37401, 37043, 37045, 37047, 37049, 37051, 37055, 37057, 37059, 37061, 37063 
  • হাওড়া থেকে বেলুড় মঠ: 37111, 37117
  • হাওড়া থেকে শ্রীরামপুর: 37011, 37013

এখানেই শেষ নয়, আগামী এক সপ্তাহের জন্য় ঘুরপথে চলবে কিছু ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে সোমবার থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত কিছু মেল ও এক্সপ্রেস নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পৌঁছবে গন্তব্য়ে। সেই তালিকায় রয়েছে,দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস, দ্বারভাঙা-হাওড়া উইকলি এক্সপ্রেস, মোকামা-হাওড়া এক্সপ্রেস, মুজফফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস, রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Weather Update: বড়দিনের আগে মুখভার আকাশের, বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস

সেরা শিরোনাম

Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?

ভিডিও

Narendra Modi Speech |
Humayun Kabir on Suvendu |
Humayun Kabir News |
Humayun Kabir News |
Humayun Kabir on Suvendu Adhikari | উপনির্বাচনের পরের দিন মুখ্যমন্ত্রীকে নিশানা হুমায়ুন কবীরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget