এক্সপ্লোর

Weather Update: বড়দিনের আগে মুখভার আকাশের, বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস

Winter Forecast: পরপর পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবেই আটকে উত্তুরে হাওয়া। মেঘলা আকাশের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী শুক্রবার ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বড়দিনের আগে মুখভার আকাশের। জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই বঙ্গে। তবে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার দক্ষিণের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বড়দিনে দার্জিলিঙেও বৃষ্টির পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস। 

পরপর পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবেই আটকে উত্তুরে হাওয়া। মেঘলা আকাশের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী শুক্রবার ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কার্যত নেই বড়দিনে। সুস্পষ্ট নিম্নচাপ খুব ধীরে শক্তি হারাবে এবং অভিমুখ থাকবে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক। সুস্পষ্ট নিম্নচাপ রূপে সিস্টেমটি মঙ্গলবার এটি অন্ধপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: 

আজ মেঘলা আকাশ উপকূল ও সংলগ্ন জেলায়। বৃষ্টির সম্ভাবনা তিন জেলাতে। হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবেনা। হালকা কুয়াশা সকালের দিকে থাকবেষ বেলা বাড়লে কোথাও মেঘলা আকাশ, কোথাও পরিষ্কার আকাশ। পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা বেশি পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

উত্তরবঙ্গের আবহাওয়া:

বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। বড়দিন, ২৫ ডিসেম্বর দার্জিলিঙের পার্বত্য কিছু এলাকায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের আর কোনও জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। ঘন কুয়াশার সতর্কবার্তা পাঁচ জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে। কুয়াশা থাকবে বাকি জেলাগুলিতেও। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় ২০০ মিটারের নিচে নামবে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে।

কলকাতার আবহাওয়া:

সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু বাড়লো। সকালে হালকা কুয়াশা ধোঁয়াশা, পরে আংশিক মেঘলা আকাশ। আগামী চার দিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন নেই। শীতের আমেজ থাকলেও বড়দিনে‌ জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতায়। দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া থাকতে পারে বড়দিনে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩২ থেকে ৯৩ শতাংশ। 

কোন রাজ্যে কেমন আবহাওয়া?

ভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রয়েলসীমা এবং উড়িষ্যা উপকূলে। বজ্রবিদ্যুৎসহ  বৃষ্টি হতে পারে তামিলনাডু পন্ডিচেরি কড়াই কালে। ঘন কুয়াশার দাপট রাজধানী দিল্লিতে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়েও কুয়াশা। কুয়াশার দাপট বিহার সিকিম আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গে। ঘন কুয়াশা আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরাতে। চরম শৈত্য প্রবাহ হিমাচল প্রদেশে। শৈত্য প্রবাহ চলবে জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদে। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়েও শৈত্য প্রবাহ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WB Dengue: পিছু ছাড়ছে না ডেঙ্গি আতঙ্ক, চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার পরিসংখ্যান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget