এক্সপ্লোর

Howrah News: হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির পুলিশ অফিসার ! সরিয়ে দেওয়া হল চণ্ডীতলা থানার IC-কে..

Howrah Shootout Case: কী কারণে মধ্যরাতে অস্ত্র নিয়ে শিবপুরে হুগলির পুলিশ অফিসার? জানতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।

হাওড়া: হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির পুলিশ অফিসার ! মধ্যরাতে শিবপুরে গুলিবিদ্ধ চণ্ডীতলা থানার IC, রক্তাক্ত সঙ্গিনী।সরিয়ে দেওয়া হল চণ্ডীতলা থানার IC-কে। আপাতত থানার দায়িত্বে CI চণ্ডীতলা।

প্রত্যক্ষদর্শীর অভিযোগের ভিত্তিতে শিবপুর থানায় FIR । কী কারণে মধ্যরাতে অস্ত্র নিয়ে শিবপুরে হুগলির পুলিশ অফিসার? কীভাবে চলল গুলি? সার্ভিস রিভলভার থেকেই গুলি? সঙ্গে ছিল কারা? জানতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।  সূত্র মারফত খবর, হাসপাতালে ভর্তি চণ্ডীতলা থানার IC জয়ন্ত পালের বয়ান নেবে পুলিশ।

গত কয়েক বছরে একাধিক মর্মান্তিক ঘটনা ঘটেছে। তেইশ সালে পুরুলিয়া পুলিশ লাইনে গুলিবিদ্ধ হয়ে কর্মরত এনভিএফ কর্মীর মৃত্যুতে হয়েছিল। মৃতের নাম সুশীল কিস্কু।  প্রাথমিক তদন্তে অনুমান, নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই প্রাণ গিয়েছিল তাঁর।ঘটনার তদন্তে উঠে এসেছিল সেই তথ্য।জানা গিয়েছিল সুশীল পুরুলিয়া পুলিশ লাইনে সেন্ট্রির ডিউটি করছিলেন। সূত্রের খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ নিজের বন্দুক থেকে  গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছিলেন। কিন্তু কী কারণে এই পথ তিনি বেছে নিলেন? তা জানতে তদন্তে নেমেছিল পুলিশ।

 অতীতে নিউটাউনে টেকনো সিটি থানার পুলিশ ব্যারাকে অ্য়াসিস্ট্য়ান্ট সাব ইন্সপেক্টর অভিজিৎ ঘোষের সার্ভিস রিভলভার থেকেও চলেছিল গুলি। সাব ইন্সপেক্টর কৌশিক ঘোষের পায়ে গুলি লেগেছিল। সল্টলেকে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। অভিযুক্ত ASI-কে সাসপেন্ড করা হয়েছে। দুর্ঘটনাবশত গুলি চলেছিল নাকি বিবাদের জেরে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছিল? খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। হাসপাতালের তরফে জানানো হয়েছিল, কৌশিক ঘোষের বাঁ পায়ের আঘাত গুরুতর হলেও অবস্থা স্থিতিশীল। ঘটনার দিন টেকনো সিটি থানার অফিসার্স ব্যারাকের ঘটনাস্থল ঘুরে দেখেছিলেন ডিসি নিউটাউন। পুলিশ সূত্রের খবর এসেছিল, অভিজিৎ ঘোষ আগে ছিলেন রাজ্য পুলিশের এসটিএফে। এসটিএফের একাধিক অপারেশনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

২০২২ সালের জুনে, পার্ক সার্কাসের রাস্তায় সার্ভিস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালান কলকাতা পুলিশের কনস্টেবল চোডুপ লেপচা। পরে সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী হন ওই কনস্টেবল। ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল খাস কলকাতার বুকে। গুলিতে মৃত্যু হয় এক তরুণীরও। প্রত্যক্ষদর্শীদের দাবি, ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান এক পুলিশ কর্মী। গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক বাইক আরোহী মহিলা। পরে ওই পুলিশ কর্মীও নিজেকে গুলি করে আত্মঘাতী হন। তাঁর দেহের পাশেই পড়ে ছিল রাইফেল। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ৫০ মিটার দূরেই এই ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন, 'TMC-র সঙ্গে জোট ভাঙার আগে আরও বিশ্লেষণের প্রয়োজন ছিল', আক্ষেপের সুর প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় !

সেরা শিরোনাম

Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget