এক্সপ্লোর

Howrah News : ছাত্রকে চড় কেন? টিচার্স রুমে ঢুকে শিক্ষকদেরই কিল-চড় স্থানীয়দের

Howrah : ক্লাসে ছাত্রকে শাস্তি দেওয়ায় শিক্ষকদেরই বেধড়ক মারধর করল ছাত্রের বাড়ির লোকজন।  ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরে।

সুনীত হালদার, হাওড়া : অন্যায় করলে ছাত্রকে শাসল করবেন শিক্ষক। তাতে আর নতুন কী। তবে হাল আমলে ছাত্রদের বেতের বাড়ি দেওয়ার চল আর নেই। শিক্ষাঙ্গনে পড়ুয়াদের মারধর করাও এখন চল-বিরুদ্ধ। তাবলে ছাত্র-শাসনের 'অপরাধে' মার খেতে হবে শিক্ষককে ! এ কেমন কাণ্ড। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল ।  ক্লাসে ছাত্রকে শাস্তি দেওয়ায় শিক্ষকদেরই বেধড়ক মারধর করল ছাত্রের বাড়ির লোকজন।  ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত শিক্ষকরা। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযুক্ত ২ অভিভাবককে গ্রেফতার করেছে পুলিশ। 

ঘটনার সূত্রপাত

জানা গিয়েছে, সোমবার দশম শ্রেণীর এক ছাত্র ইংলিশ ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে গন্ডগোল করে । স্বাভাবিক ভাবেই বিরক্ত হন শিক্ষক। তাকে শাস্তি দিতে  শিক্ষক পড়ুয়াকে ক্লাস থেকে বের করে দেন।  কিন্তু ওই ছাত্র ক্লাসের বাইরে যেতে অস্বীকার করে। তখনই শুরু হয় রাগারাগি। 

ক্লাসে (class) গন্ডগোল পাকানো ওই ছাত্রকে তখন শিক্ষক  কান ধরে ওঠবস করতে বলেন । জানা গিয়েছে, ছাত্রে গালে তিনি একটি চড়ও কষান। তবে এই ঘটনার রেশ যে এতদূর গড়াবে, তা বোধ হয় ভাবেননি কেউই। 

শিক্ষকদের মারধর

এরপরই টিফিনের সময় টিচার্স রুমে চড়াও হয় ওই ছাত্রের আত্মীয়সহ চারজন স্থানীয় বাসিন্দা। টিচার্স রুমে ঢুকেই তারা সদলবলে ইংরেজি শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের ওপর চড়াও হয়। বেধড়ক কিল, চড় এবং ঘুসি মারতে শুরু করে দেয়। উপর্যুপুরি মারে আহত হন শিক্ষকরা।    

আরও পড়ুন :                            

ডেঙ্গি ও অন্যান্য ভাইরাল জ্বরের মধ্যে ফারাক কোথায়? কীভাবে আলাদা করবেন ?

গোটা ঘটনাটাই সিসিটিভি ক্যামেরাবন্দি হয়। পরে মারধরের ওই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল (Viral Video) হয়। এই ঘটনায় আতঙ্কিত শিক্ষকরা। এর প্রেক্ষিতে শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার খবর চাউর হতেই তীব্র প্রতিবাদ করেন অভিভাবকরা এবং প্রাক্তন ছাত্ররা। শিক্ষকদের নিগ্রহের অভিযোগে ছাত্রের মামা ও তাঁর বন্ধুকে গ্রেফতার করেছে শ্যামপুর থানার  পুলিশ। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।                                

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget