এক্সপ্লোর

Viral Fever Vs Dengue : ডেঙ্গি ও অন্যান্য ভাইরাল জ্বরের মধ্যে ফারাক কোথায়? কীভাবে আলাদা করবেন ?

Monsoon Health: বর্ষা কাল মানেই নানারকম অসুখ-বিসুখের রমরমা। শুধু তো ডেঙ্গি নয়, নানা কারণে জ্বরে পড়ছেন অনেকেই। যেমন - ম্যালেরিয়া, ভাইরাল ফিভার, স্ক্রাব টাইফাস, ইত্যাদি।

থাবা চওড়া হচ্ছে ডেঙ্গির। (Dengue) সেই সঙ্গে ঘরে ঘরে হানা দিচ্ছে অন্যান্য ভাইরাল ফিভারও। (Viral Fever)  দেখা যাচ্ছে, একই পরিবারের একাধিক মানুষ ভাইরাল ফিভারে আক্রান্ত। বর্ষা কাল মানেই নানারকম অসুখ-বিসুখের রমরমা। শুধু তো ডেঙ্গি নয়, নানা কারণে জ্বরে পড়ছেন অনেকেই। যেমন - ম্যালেরিয়া, ভাইরাল ফিভার, স্ক্রাব টাইফাস, ইত্যাদি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বুঝে উঠতেই পারছেন না, কোনটা ডেঙ্গির কারণে জ্বর আর কোনটা অন্য ভাইরাল ফিভার। চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি জানালেন, সাদা চোখে দেখে সত্যিই বোঝা কঠিন কোন জ্বরের কারণ কী। কারণ উপসর্গগুলি অনেকক্ষেত্রেই একইরকম। (health) তবে অকটা রক্তপরীক্ষাই বলে দিতে পারে জ্বরের কারণ। তবুও দেখা যাচ্ছে, এখন ঘরে ঘরে যে ভাইরাল ফিভার হচ্ছে, তাতে                                                                      

  • চোখ লাল হচ্ছে 
  • জ্বর আসছে 
  • সর্দি-কাশি হচ্ছে যথেষ্ট  

    কিন্তু সাধারণত ডেঙ্গি আক্রান্ত হলে সর্দি-কাশির প্রবণতা থাকে না। তবে যদি কারও ভাইরাল ফিভারও হল আবার ডেঙ্গি সংক্রমণও হল, সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গির জ্বরের সঙ্গে সঙ্গেও সর্দি কাশি থাকতে পারে। এখন দেখা যাক, ডেঙ্গির লক্ষণ গুলি কী কী । 
  • ধুম জ্বরের পাশাপাশি মাথা ও গায়ে প্রচন্ড ব্যথা।
  • ঘন ঘন বমি পাওয়া। শরীরে জলের পরিমাণ কমে যাওয়া।
  • কোনও কোনও ক্ষেত্রে গোটা গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি।
  • অবস্থা খারাপের দিকে গেলে নাক, মুখ থেকে রক্তপাত
  • এমনকী প্রস্রাব, পায়খানার সঙ্গেও রক্ত পড়তে শুরু করা।   

    এছাড়াও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। জ্বর কমার পরও বাচ্চা যখন নেতিয়ে থাকছে ? টানা জ্বর ? তাপমাত্রা নামতেই চাইছে না ? জ্বরের সঙ্গে খিঁচুনি হচ্ছে? খেতে চাইছে না বাচ্চা ? শ্বাসকষ্ট হচ্ছে? হাত - পা ঠান্ডা হয়ে যাচ্ছে?  বারবার বমি ? সঙ্গে পেটের ব্যথা? শরীরের কোনও জায়গা থেকে রক্তপাতও ঘটছে ? গায়ে চাকা চাকা রক্তের ছোপের মতো দাগ ? এই লক্ষণগুলি অবহেলা করা যাবে না। কারণ এগুলি ডেঙ্গির লক্ষণ । আর জ্বর ভাইরাল না ডেঙ্গি, তা বুঝতে ডাক্তারের সাহায্য নিন। নিজের উপর ভরসা করবেন না। কারণ যে কোনও অসুখই ভুল চিকিৎসায় বা বিনা চিকিৎসায় খারাপ ফল ডেকে আনে।                     

  •  

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget