এক্সপ্লোর

Howrah Station: দূরপাল্লার ট্রেন ছাড়তে লেট, হাওড়া স্টেশনে তাণ্ডব চালালেন যাত্রীরা

Howrah Train Time Table: যাত্রীদের অভিযোগ, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সকাল ৬টা ২০-তে ছাড়ার কথা থাকলেও, নির্দিষ্ট সময়ে ট্রেন প্ল্যাটফর্মে ঢোকেনি

সুনীত হালদার, হাওড়া: দূরপাল্লার ট্রেন নির্দিষ্ট সময়ে না ছাড়ায়, হাওড়া স্টেশনে তাণ্ডব চালালেন যাত্রীরা। হাওড়া স্টেশনের (Howrah Station) নিউ কমপ্লেক্সের দক্ষিণ-পূর্ব রেলের অনুসন্ধান অফিসে চলল ভাঙচুর। ভেঙে দেওয়া হল কাচ। উপড়ে ফেলা হল এনকোয়্যারি অফিসের ডিসপ্লে বোর্ড।                                               

যাত্রীদের অভিযোগ, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সকাল ৬টা ২০-তে ছাড়ার কথা থাকলেও, নির্দিষ্ট সময়ে ট্রেন প্ল্যাটফর্মে ঢোকেনি। বারবার জানতে চাওয়া সত্ত্বেও কোনও তথ্যই মেলেনি রেলের তরফে। 

সূত্রের খবর, রেল ইয়ার্ড থেকে ট্রেন ছাড়া সম্পর্কে কোনও খবর না মেলায় সমন্বয়ের অভাবেই এই বিভ্রাট। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানিয়েছেন, রেকের সমস্যা ছিল, তাই দেরি হয়েছে। কী কারণে এমন হল, তা তদন্ত করে দেখা হবে। প্রায় চারঘণ্টা পর হাওড়া স্টেশন থেকে ছাড়ে আপ হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। 

তবে শুধু এক্সপ্রেস ট্রেন নয়, লোকাল ট্রেনের ক্ষেত্রেও লেট হচ্ছে বলে অভিযোগ রয়েছে যাত্রীদের। বেশ কিছু দিন আগে কাজের দিনে, ফের দুর্ভোগের শিকার হয়েছিলেন ট্রেনের যাত্রীরা। পূর্ব রেলের হাওড়া-ব্যান্ডেল মেন লাইনে সকাল থেকে ব্যাহত ছিল ট্রেন চলাচল। রেল সূত্রে খবর ছিল, ভোর সাড়ে ৫টা নাগাদ ফাঁকা কাটিহার-হাওড়া এক্সপ্রেস হাওড়ার ঝিল সাইডিংয়ে নিয়ে যাওয়ার সময়, টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের সিগন্যাল পয়েন্টে বিস্ফোরণ হয়। তার জেরে ব্যাহত হয় হাওড়া স্টেশনের ১-৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল।                                      

যদিও যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি করে ঘণ্টাদুয়েক পর, সকাল সাড়ে ৭টা থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর জেরে বাতিল করা হয়েছিল ২২টি লোকাল ট্রেন। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছেড়েছিল। যার জেরে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। 

আরও পড়ুন, তারকেশ্বর থেকে এবার ট্রেনে সোজা বিষ্ণুপুর, কত হতে পারে ভাড়া ? জানাল রেল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget