এক্সপ্লোর

Howrah News : উঁচুতে উঠতেই মাথা ঠেকেছে দুই বাড়ির, বাঘাযতীনের পরিণতি দেখে ঘুম উড়েছে হাওড়ার বহুতলের বাসিন্দাদের

হাওড়ার জনবহুল এলাকায় চোখে পড়ল এমনই দুই বহুতল।  শরৎ চ্যাটার্জি রোডে হেলে গিয়ে ঠেকে গেছে দুটি পাশাপাশি বহুতলের মাথা।

সুকান্ত মুখোপাধ্যায়, সুনীত হালদার, সমীরণ পাল, কলকাতা : শুরুটা হয়েছিল বাঘাযতীন থেকে। আর এরপর, কলকাতা ও শহরতলিতে একের পর এক হেলে পড়া বহুতলের ছবি সামনে আসছে। এবার সেই আতঙ্ক দেখা দিল তপসিয়াতেও। শুধু তাই নয়, হাওড়ায় শরৎ চ্যাটার্জি রোডেও দেখা গেল একই ছবি।  

হাওড়ার জনবহুল এলাকায় চোখে পড়ল এমনই দুই বহুতল।  শরৎ চ্যাটার্জি রোডে হেলে গিয়ে ঠেকে গেছে দুটি পাশাপাশি বহুতলের মাথা। দুই বাড়ির এক-তলার মধ্যেও নিয়ম-মাফিক দূরত্ব নেই, তবে সেখানে তবু বা যেটুকু ফাঁক রয়েছে, যত উপরের দিকে উঠেছে বাড়ি, ততই কাছাকাছি এসে পড়েছে দুই বহুতল। প্রায় মাথায় মাথা ঠেকিয়ে শিল্পশহর হাওড়ার ঘিঞ্জি এলাকায় দাঁড়িয়ে দুই বহুতল।

 ফ্ল্যাটের বাসিন্দারা জানিয়েছেন গত কয়েকবছর ধরেই এই অবস্থায় রয়েছে বাড়ি দুটি। যদিও এবিষয়ে এতদিন হাওড়া পুরসভায় কোনও অভিযোগ জানাননি তাঁরা। বাঘাযতীনে বাড়ি ভেঙে যাওয়ার ঘটনার পর তাঁরা সতর্ক হয়েছেন। আতঙ্ক ঢুকেছে মনে। এই ঘটনায় ত্রস্ত এখন বাড়ির বাসিন্দারা। 

অন্যদিকে, হাওড়ার মতোই ছবি তপসিয়ায়। একতলায় দূরত্ব এক থেকে দেড় ফুট।  ফ্ল্যাট যত উপরের দিকে উঠেছে মাঝের দূরত্ব ইঞ্চিতে নেমে এসেছে। আর এই হেলে পড়া বহুতলকে কোনওক্রমে রাখা হয়েছে ঠেকনা দিয়ে। তাতে ব্যবহার করা হয়েছে লোহার বিম। তপসিয়ার ১২ নং লোকনাথ গার্ডেন লেনের এই ছবি দেখলে আঁতকে উঠতে হয়। একেবারে ঢালাই করে বিল্ডিংয়ের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে লোহার বিমগুলি।  সিঁড়ি ভেঙে ৫ তলায় উঠলেই দেখা যাবে, ২ টি বহুতলের মধ্যে আর ফাঁক বলতে প্রায় কিছুই নেই। প্রায় জোড়া লাগল বলে।   

এই একই ছবি দেখা গিয়েছে বরানগরেও। আতঙ্কে রয়েছেন বরানগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিদ্যায়তন সরণির বাসিন্দারাও। আবার ট্যাংরায় দেখা গিয়েছে, দুটি বহুতলের মধ্যে ব্যবধান বিপজ্জনকভাবে কমছে। কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ১১/২, ক্রিস্টোফার রোডের পাঁচতলা বহুতল ও পাশের ৬ তলা নির্মীয়মাণ বহুতলের মধ্যে কোথাও মাত্র সাড়ে ৭, কোথাও ১৩ ইঞ্চির ব্যবধান। ইতিমধ্যেই হেলে পড়া ৫ তলা বহুতলকে বিপজ্জনক বলে নোটিস দিয়েছে কলকাতা পুরসভা।  এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ,  কলকাতার মেয়র বলেন, 'সব হেলে পড়া বাড়িই বিপজ্জনক নয়, যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি থাকে। তাই ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকরা রিপোর্ট দেওয়ার পরই সিদ্ধান্ত হবে বহুতল ভাঙার বিষয়ে।' ট্যাংরার হেলে পড়া বহুতল সম্পর্কে বলতে গিয়ে এই কথা বলেন তিনি।  বাড়ি ভাঙা হলে আবাসিকদের জন্য বাংলার বাড়ি করে দেওয়া হবে আশ্বাস দিয়েছেন তিনি। 

 

 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget