এক্সপ্লোর

Howrah: বেলুড় থানার কাছেই দোকানের সিলিং কেটে চুরি ৫০টি মোবাইল ফোন

Theft: বেলুড় থানা এলাকা জনবহুল এলাকা। সেখানে থানার এত কাছে একটি দোকানের সিলিং কেটে ভিতরে ঢুকে চোর কীভাবে দীর্ঘক্ষণ ধরে বিনা বাধায় লুটপাট চালিয়ে পালিয়ে গেল, সেটা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা।

ভাস্কর ঘোষ, বেলুড়: হাওড়ার বেলুড় থানার ঢিল ছোড়া দূরত্বে মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি। প্রায় ৫০টি মোবাইল ফোন, ব্লুটুথ সেট চুরি হয়েছে বলে দাবি দোকানের মালিকের। বেলুড় থানায় খবর দেওয়া হয়। বেলুড় থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু থানা থেকে মাত্র ২০০ গজ দূরে জিটি রোড সংলগ্ন লিলুয়া স্টেশন রোডে দীর্ঘক্ষণ ধরে চলা এই ঘটনায় পুলিশের টহলদারি নিয়ে প্রশ্ন উঠছে।

পুলিশ সূত্রে খবর, টালি ভেঙে, সিলিং কেটে দোকানের ভিতরে নামে এক বা একাধিক চোর। প্রথমেই সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয়। তারপর দীর্ঘক্ষণ ধরে চলে লুটপাট। তারপর মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আজ সকালে দোকান খুলে অবস্থা দেখে হতবাক হয়ে যান মালিক। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত এক বছরে হাওড়া কমিশনারেট এলাকার অন্যান্য থানা চুরি যাওয়া মোবাইল ফোন এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হলেও, বেলুড় থানার পুলিশকর্মীরা কিছুই করতে পারেননি। তাই এই এলাকায় পুলিশি টহলদারি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

কিছুদিন আগে বেলুড়ের কাছেই হুগলির উত্তরপাড়ায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, একমাসে ৬টি চুরির ঘটনা ঘটেছে। বাড়ি থেকে ফ্ল্যাট, ফাঁকা রেখে দু’দণ্ড বেরনোর জো নেই। কখনও আবার এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা। 

২৪ নভেম্বর উত্তরপাড়া স্টেশন লাগোয়া এক আবাসনে এক রাতে ৭টি ফ্ল্যাটে চুরি হয়। এরপর ১২ ডিসেম্বর বিকে স্ট্রিটের একটি বাড়িতে চুরি হয়। ১৭ ডিসেম্বর বিপি এম বি সরণীতে এটিএম ভেঙে লুটের চেষ্টা চালানো হয়। 

কয়েকদিন পরেই বাড়িতে কেউ না থাকার সুযোগে আর কে স্ট্রিটের তিনতলা বাড়িতে হানা দেয় দুষ্কৃতীর দল। খোয়া যায় বহু সামগ্রী। 

চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, ইতিমধ্যেই চুরির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তরপাড়া পুরসভার প্রশাসক দিলীপ যাদব।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'মদের দোকান ছাড়া আর কিছু করেনি...', চৈতন্যধামে গিয়ে তৃণমূল ও বামেদের নিশানা মুখ্যমন্ত্রীর, ঘোষণা করলেন কিছু প্রকল্পেরও
'মদের দোকান ছাড়া আর কিছু করেনি...', চৈতন্যধামে গিয়ে তৃণমূল ও বামেদের নিশানা মুখ্যমন্ত্রীর, ঘোষণা করলেন কিছু প্রকল্পেরও
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Rekha Patra Ill: সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget