এক্সপ্লোর

Howrah Fishing Cat Death : খাবারে বিষ মিশিয়ে 'খুন' ৩ বাঘরোলকে, বাগনানে দুই অভিযুক্তের খোঁজ

বন দফতরের পক্ষ থেকে অভিযুক্ত ফেরারদের খুঁজে দিলে আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

সুনীত হালদার, বাগনান (হাওড়া) : পরিকল্পিত খুন (Planned Murder)! হাওড়ার (Howrah) বাগনানের (Bagnan) কালিকাপুরে ৩টি বাঘরোলকে (Fishing Cat) বিষ (Poison) খাইয়ে খুনের গুরুতর অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে তিনটি বাঘরোলকে। যে ঘটনায় বাগনানের স্থানীয় বাসিন্দা থেকে পশুপ্রেমী সকলেই প্রচণ্ড ক্ষুব্ধ। জানা গিয়েছে, প্রভাস ও প্রভাত পাত্র নামে দুই যুবকের নামে এপআইআর দায়ের হয়েছে। তিনটি বাঘরোলের মৃত্যুর পর থেকেই ফেরার তারা। বন দফতরের পক্ষ থেকে অভিযুক্ত ফেরারদের খুঁজে দিলে আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিন বাঘরোলের ময়নাতদন্তের পর তাদের দেহে বিষের উপস্থিতি দেখা গিয়েছে। যে ঘটনা জানাজানি হতেই বন দফতরের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয় দুই অভিযুক্তের নামে। উলুবেড়িয়ার রেঞ্জার বলেছেন, 'ঘটনার পরই পুলিশ ও আদালতের দ্বারস্থ হই। আদালত-পুলিশ-স্থানীয় মানুষ সকলের থেকেই যথেষ্ট সাহায্য আমরা পেয়েছি। ফেরার দুই অভিযুক্তের খোঁজ দিলে আর্থিক পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি খোঁজ প্রদানকারীকে সামাজিক সম্মানও দেওয়া হবে। আমরা আশা রাখছি দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে অভিযুক্তদের।'

আরও পড়ুন- দত্তপুকুরে মুরগির ফার্মে ধরা পড়ল বাঘরোল, উদ্ধার করে নিয়ে গেল বন দফতর

প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাবপুর মেঠোপাড়ায় বাঘের আতঙ্ক জাঁকিয়ে বসেছিল কয়েকদিন ধরে! স্থানীয় মুরগির ফার্মে প্রতিদিনই কয়েক'শ মুরগি মেরে যাচ্ছিল কোনও অজানা প্রাণী।  মুরগির ফার্মের মালিকরাই এরপর একটি খাঁচা তৈরি করেন। সেই খাঁচায় রবিবার রাতে একটি বাঘের মতো প্রাণী ধরা পড়ে। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণ প্রহরী’কে। তারাই বারাসাতের বন দফতরে খবর দেয়। বন দফতরের কর্তারা এসে সোমবার দুপুরে প্রাণীটিকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে বন দফতরের দাবি, এটি ফিশিং ক্যাট বা বাঘরোল। অনেকটাই চিতা বাঘের মতো দেখতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
West Bengal News Live : বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget