এক্সপ্লোর

Howrah Waterlogging: উদয়নারায়ণপুরের নদী সংলগ্ন একাধিক গ্রামে ঢুকছে জল, জলমগ্ন রাজ্য সড়ক, চলছে বাঁধ রক্ষার প্রচেষ্টা

Howrah News: ইতিমধ্যেই আজ সকাল থেকে উদয়নারায়ণপুর ব্লকের কুরচি শিবপুর, শিবানীপুর, টোকাপুর, হরিহরপুর, হোদল সহ নদী সংলগ্ন একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে।

সুনীত হালদার, উদয়নারায়ণপুর: রাজ্যের বিভিন্ন জেলায় অতিবৃষ্টির জেরে জল থইথই চারিদিক। কোথাও বন্যা পরিস্থিতি উপনীত হয়েছে, তো কোথাও চালানো হচ্ছে নৌকা। বাঁধ উপচে জল ঢুকছে উদয়নারায়ণপুরের বিভিন্ন গ্রামেও।

ইতিমধ্যেই আজ সকাল থেকে উদয়নারায়ণপুর ব্লকের কুরচি শিবপুর, শিবানীপুর, টোকাপুর, হরিহরপুর, হোদল সহ নদী সংলগ্ন একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। উদয়নারায়ণপুর থেকে ডিহিভুরশুট যাওয়ার রাজ্য সড়কের একাধিক জায়গা ইতিমধ্যেই জলমগ্ন। প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যেই প্রয়োজনীয় সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি, মাটির বস্তা ফেলে একাধিক জায়গায় বাঁধ রক্ষার কাজ চালাচ্ছে প্রশাসন।          

ছবিটা সর্বত্রই কম বেশি এক। ঘাটালের বিস্তীর্ণ অংশে বাড়ছে জল। শিলাবতী ও ঝুমি নদীর জল বেড়ে জলমগ্ন ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা। বাড়ি-ঘরে জল ঢুকে জীবন জেরবার সাধারণ মানুষের। পরিস্থিতি এমন যে জলমগ্ন ক্লাস রুমের ভেতর দেখা গেছে সাপ। সামনেই পুজো তার আগে বানভাসী ঘাটাল এলাকার মানুষজন। জলমগ্ন পরিস্থিতি ঘাটাল জুড়ে জলে ডুবেছে রাস্তা ঘাট, জল পেরিয়ে চলছে ঝুঁকি নিয়ে যাতায়াত।       

আরও পড়ুন:- ঘাটালে বন্যা আশঙ্কা, বেড়েছে জল, জল পেরোত চলছে ডিঙি নৌকা 

অপরিদকে আবার ঝাড়খণ্ডে অতিবৃষ্টির জেরে লাগাতার জল ছাড়ছে ডিভিসি। সেই জল খানাকুলের নদনদীতে প্রবেশ করতেই প্লাবিত হতে শুরু করেছে খানাকুলের নিচু এলাকাগুলি। নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য খানাকুলের নদীগুলিতে ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এর ফলে বহু জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ল। খানাকুল-১, জগৎপুর, মাড়োখানা, ধান্যঘোরী পঞ্চায়েতের বেশকিছু গ্রামে ঢুকতে শুরু করেছে জল। বেশকিছু এলাকায় একতলা বাড়ি পুরোপুরি জলের তলায়।         

অনেকে ছাদে ত্রিপল খাটিয়ে বসবাস করছেন। বাড়ি থেকে বেরিয়ে কোথাও হাঁটুজল, কোথাও কোমর সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে। অনেক জায়গায় বাড়ি থেকে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। এলাকার রাস্তায় বইছে জল। মাড়োখানার সুন্দরপুর, চাঁদকুণ্ডু, বউবাজার, বারনন্দনপুর, জগৎপুর সহ বেশকিছু গ্রামে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ালে খানাকুলের অপেক্ষাকৃত নিচু এলাকায় জল দুর্ভোগ আরও বাড়বে। তবে বানভাসি মানুষের মধ্যে ত্রাণ নিয়ে ক্ষোভও রয়েছে।         

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Advertisement

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget