এক্সপ্লোর

Howrah: টহলরত পুলিশ ভ্যানে ধাক্কা লরির, দুমড়েমুচড়ে নয়ানজুলিতে পড়ল গাড়ি

সোমবার রাতে টহল দেওয়ার সময় প্রবল গতিতে ধেয়ে আসা লরির ধাক্কায় বড়সড় দুর্ঘটনার কবলে পুলিশের ভ্যান। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়।

সুনীত হালদার, হাওড়া: আইন রক্ষকদের গাড়িতেই আইন ভেঙে সজোরে ধাক্কা। সোমবার রাতে টহল দেওয়ার সময় প্রবল গতিতে ধেয়ে আসা লরির ধাক্কায় বড়সড় দুর্ঘটনার কবলে পুলিশের ভ্যান। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়। অতর্কিতে ধাক্কা সামলাতে না পেরে নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি। আহত চার পুলিশ কর্মী।

ঠিক কী ঘটেছে?  

সোমবার রাত পৌনে ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে হাওড়ার উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে জগন্নাথপুর শ্মশানতলায়। পুলিশ সূত্রে খবর, রাজাপুর থানায় টহলদারি ভ্যানটি কলকাতামুখী লেনে দাঁড়িয়ে ছিল। সেই সময়ই প্রচণ্ড গতিতে আসা একটি লরি ভ্যানের পিছনে ধাক্কা মারে।  আহত চার পুলিশ কর্মীকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়। যদিও এই ঘটনার পরই লরি নিয়ে চালক পলাতক। 

লরির জোরাল ধাক্কায় দুমড়েমুচড়ে যায় পুলিশ ভ্যানটি। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যানজট দেখা দেয় ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত পুলিশভ্যান টিকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

এদিকে সোমবারই হাওড়ার মহেশতলায়  সম্প্রীতি উড়ালপুল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় লরি। চালক আহত হলেও, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। সোমবার ভোর সোয়া ৫টা নাগাদ ডাকঘর মোড়ের কাছে সম্প্রীতি উড়ালপুলের ওপর থেকে নিচে পড়ে যায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার লরি। নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল হয়ে যায়। 

যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। প্রসঙ্গত, ১১ জানুয়ারি ২০১৯ কলকাতার সঙ্গে মহেশতলা বাটানগর সহ  বিস্তীর্ণ এলাকার যোগাযোগের সুবিধার জন্য বজবজ ট্রাঙ্ক রোডের উপর উদ্বোধন হয় সম্প্রীতি ফ্লাইওভারের। পূর্ত দফতরের তরফ থেকে ফ্লাইওভারের নিচের দুই লেনের রাস্তার দেখভালের দায়িত্বও তখন থেকে নেয় কেএমডিএ। সম্প্রতি রাস্তার বেহাল দশার কথাও উঠে আসে। বড় বড় গর্ত থেকে রাস্তার পিচ ওঠা চেহারা, কোথাও আবার গর্তে জমে জল। স্থানীয়দের অভিযোগ এই রাস্তা কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget