এক্সপ্লোর

Uluberia Sanjiban Hospital : করোনা ভয়াবহতার মধ্যেই ১৫০ ICU বেড নিয়ে প্রস্তুত হচ্ছে হাওড়া সঞ্জীবন হাসপাতাল

Third Wave Crisis : উলুবেড়িয়ার সঞ্জীবন সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা রোগীদের চিকিত্‍সায় তৈরি হচ্ছে ১৫০টি আইসিইউ বেড।

উজ্জ্বল মুখোপাধ্যায়, হাওড়া : ফের ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনা (Coronavirus) !  চোখ রাঙাচ্ছে কোভিড ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron) ।  এই পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিত্‍সার জন্য বাড়তি ব্যবস্থা নিচ্ছে উলুবেড়িয়ার সঞ্জীবন সুপার স্পেশালিটি হাসপাতাল (uluberia sanjiban hospital)।  পরিস্থিতি মোকাবিলায় ICU-তে ১৫০টি বেড বাড়াচ্ছে তারা।   
 
উলুবেড়িয়া  সঞ্জীবন হাসপাতালের ডিরেক্টর শুভাশিস মিত্র জানালেন, ' আমরা তৈরি। ১৫০ ICU বেড প্রস্তুত করছি।  কোনও রোগী যাতে ফিরে না যান, তার জন্য যতটা সম্ভব পরিষেবা দিতে আমরা প্রস্তুত। ' 

আরও পড়ুন :

প্রথম, দ্বিতীয়র থেকে, করোনার তৃতীয় ঢেউয়ে বদলে গেছে অনেক উপসর্গ, কী কী

অত্যন্ত দ্রুত যাতে RT-PCR রিপোর্ট পাওয়া যায়, তার ব্যবস্থাও করেছে সঞ্জীবন হাসপাতাল কর্তৃপক্ষ। প্যাথলজিক্যাল বিভাগের প্রধান রাজশ্রী মুখোপাধ্যায়ের দাবি, ' আমাদের এখানে রোগী এলে ১ ঘণ্টার মধ্যে আরটি- পিসিআর রিপোর্ট তৈরি করতে ফেলতে পারি। ফলে অনেক দ্রুত চিকিত্‍সা শুরু করা যায়। ' 

রাজ্যজুড়ে প্রায় প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীরা।  এই পরিস্থিতিতে যাতে রোগীর সংস্পর্শে না গিয়ে, ভার্চুয়াল মাধ্যমেও চিকিত্‍সকরা প্রত্যেক রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারেন, সে ব্যবস্থাও চালু হচ্ছে। অনেক ক্ষেত্রে কোভিড রোগী সেরে ওঠার পর, তাঁর শরীরে অন্যান্য উপসর্গ দেখা দেয়। তাই এবার থেকে কোভিড রোগীকে ছুটি দেওয়ার আগে অন্যান্য পরীক্ষাও করা হবে বলে জানিয়েছে সঞ্জীবন হাসপাতাল কর্তৃপক্ষ। 

রাজ্যে করোনায় একদিনে প্রায় ৩ হাজার সংক্রমণ বৃদ্ধি। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯ হাজার ৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল এই সংখ্যা ছিল ৬ হাজার ৭৮। আক্রান্তের পাশাপাশি এদিন দৈনিক মৃত্যু বেড়ে হয়েছে ১৬। একইসঙ্গে আজ কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যাও বেড়েছে। একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৫৯ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। উত্তর ২৪ পরগনায় প্রায় ১ হাজার চারশো জন আক্রান্ত হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার মতো জেলাতেও ক্রমশ বাড়ছে সংক্রমণ। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget