এক্সপ্লোর

West Bengal Egra Budge Budge : ৬ দিনে ৩ বিস্ফোরণে মৃত ১৪ ! বারুদের স্তূপে বাংলা?

বেআইনি, তবু কীভাবে দিনের পর দিন মজুত হচ্ছে বিস্ফোরক? কী করছে পুলিশ প্রশাসন? বারবার কেন ঘটনা ঘটার পরই ঘুম ভাঙছে?

পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে ও ভাস্কর মুখোপাধ্য়ায়, কলকাতা : এগরা ( Egra ) থেকে বজবজ ( Budge budge ) । মাত্র ছদিনের মধ্য়ে, রাজ্য়ে বিস্ফোরণে প্রাণ গেল চোদ্দজনের। তার মধ্য়েই বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূমের ( Birbhum )  দুবরাজপুর। এগরায় ফের উদ্ধার হল বিস্ফোরক। একের পর এক এসব ঘটনা নিয়ে, চড়া সুরে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

পঞ্চায়েত ভোটের আগে কি বারুদের স্তূপে বাংলা? পূর্ব মেদিনীপুরের এগরা থেকে দক্ষিণ ২৪ পরগনার বজবজ 
কিংবা বীরভূমের দুবরাজপুর পরপর বিস্ফোরণ, মৃত্য়ু, বিস্ফোরক উদ্ধারে, ক্রমশ জোরাল হচ্ছে এই প্রশ্ন। কেলবমাত্র গত ৬ দিনের মধ্য়েই ৩টি জেলায় ঘটেছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ! যাতে মৃত্য়ু হয়েছে শিশু, মহিলা-সহ ১৪ জনের।

কোথাও উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে বস্তা বস্তা বিস্ফোরক! কোথাও বাজেয়াপ্ত হয়েছে ৪০ হাজার কেজি বেআইনি বাজি!
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ( Adhir Chowdhury  ) বলেন, ' বাজি কারখানা তৈরির নামে এই বাংলায় বোমের কারখানা তৈরি হচ্ছে। বাজি কারখানার আড়ালে পশ্চিমবঙ্গের শাসক দলের যে বোমা মজুতের ভাণ্ডার গড়ে উঠেছে, সেই ভাণ্ডার আগামী দিনে এই বাংলার নিরাপত্তাকে ভয়ঙ্করভাবে বিঘ্নিত করবে।' 

গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে ছারখার হয়ে যায় পূর্ব মেদিনীপুরের এগরার বেআইনি বাজি কারখানা। এখনও অবধি সেই ঘটনায় মৃত্য়ু হয়েছে ১১ জনের। সেই ঘটনার রেশ কাটার আগেই রবিবার দক্ষিণ ২৪ পরগনার বজবজে, বাজির আগুন থেকে বিস্ফোরণে ঝলসে মৃত্য়ু হয় মহিলা, শিশু-সহ একই পরিবারের তিনজনের। সোমবারই আবার বিস্ফোরণে কেঁপে ওঠে বীরভূমের দুবরাজপুর। স্থানীয়দের দাবি, বিস্ফোরণ ঘটেছে এক তৃণমূল সমর্থকের বাড়িতে। অন্য়দিকে, এদিনই আবার এগরা থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ বিস্ফোরক।

আরও পড়ুন :

আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, এ রাজ্য়ে ইউক্রেনের থেকেও বেশি বিস্ফোরণ হচ্ছে! সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তী বলেন, 'পুলিশ সব জানে। পুলিশ টাকা নেয়। সেই টাকার ভাগ কালীঘাটে পৌঁছে দেয়। এবং সেই কারণেই বেআইনি কাজে প্রশ্রয় দেয়।' 

তৃণমূল কংগ্রেস রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাজি কারখানা থেকে কি বিরিয়ানিরমশলা উদ্ধার হবে ? দেখতে হবে কোথাও বেআইনি মজুত হয়েছে কি না, শিবকাশীতেও তো সেদিন হয়েছে। বেআইনি, তবু কীভাবে দিনের পর দিন মজুত হচ্ছে বিস্ফোরক? কী করছে পুলিশ প্রশাসন? বারবার কেন ঘটনা ঘটার পরই ঘুম ভাঙছে? সেই প্রশ্নের উত্তর নেই কারও কাছে।          

 

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget