এক্সপ্লোর

Salt Lake Landslide: সুকান্তনগর চিংড়িঘাটা উড়ালপুলে 'ধস', বিপদ এড়াতে যান চলাচলের কমল গতি

Sukanta Nagar Chingrighata Flyover: সাত সকালে সল্টলেকের সুকান্তনগর চিংড়িঘাটা উড়ালপুলে ধস নিয়ে চাঞ্চল্য এলাকায়। আজ সকালে সেক্টর ফাইভগামী রাস্তায় একাধিক গর্ত দেখতে পান গাড়ি চালকরা

ব্রতদীপ ভট্টাচার্য ও রণজিৎ সাউ, কলকাতা: সাত সকালে সল্টলেকের সুকান্তনগর চিংড়িঘাটা উড়ালপুলে ধস নিয়ে চাঞ্চল্য এলাকায়। আজ সকালে সেক্টর ফাইভগামী রাস্তায় একাধিক গর্ত দেখতে পান গাড়ি চালকরা। বড়সড় ধস নামার আশঙ্কায় চিংড়িঘাটা উড়ালপুলে ধীরগতিতে যান চলাচল করছে। কী কারণে ওই রাস্তায় এ ধরনের গর্ত তৈরি হল, তা নিয়ে মেট্রো কর্তৃপক্ষের  প্রতিক্রিয়া মেলেনি। 

যা জানা গেল...
ইএম বাইপাস থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী এই সুকান্তনগর চিংড়িঘাটা উড়ালপুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু গাড়ি ওই উড়ালপুলের উপর দিয়ে যাতায়াত করছে। সেই উড়ালপুলের শেষ প্রান্ত অর্থাৎ সুকান্তনগরের দিকে বড় বড় গর্ত দেখা দিয়েছে। তবে স্থানীয়রা জানাচ্ছেন, এই ধরনের গর্ত এখানে প্রায়ই দেখা যায়। যদিও এই বার এই গর্তের আকার অনেকটাই বড়, তাই ধসের আশঙ্কা। বার বার কেন এই ধরনের ঘটনা ঘটছে? এই নিয়ে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে? এই এলাকায় নিউ গড়িয়া মেট্রো রুটের কাজ চলছে। ফলে ভারী যন্ত্রপাতি ও মেশিনের ব্যবহার হচ্ছে। সেই কারণেই কি ধস? এখনও পর্যন্ত কেএমডিএ-র পক্ষ থেকে কাউকে দেখা যায়নি।কিন্তু বেলা যত বাড়ছে, ততই যানবাহনের চাপ বাড়ছে এই উড়ালপুলে। ফলে ধসের আশঙ্কাও বাড়ছে। কী হবে এর পর? কেএমডিএ কি কোনও ব্যবস্থা নেবে? সেক্ষেত্রে কি উড়ালপুল বন্ধ করে দেওয়া হবে নাকি উড়ালপুলের একাংশ বন্ধ করে মেরামতির কাজ চলবে? এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর কাজের জন্যই এই বিপত্তি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

বিপর্যয়ের স্মৃতি...
উড়ালপুল ভেঙে পড়ে বড়সড় বিপর্যয়ের সাক্ষী রয়েছে কলকাতা। ২০১৬ সালের ৩১ মার্চ, দিনের ব্যস্ত সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পোস্তার নবনির্মিত উড়ালপুলের একাংশ! ভয়াবহ সেতু বিপর্যয়ে মৃত্যু হয় ২৭ জনের। পরে তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় প্রশাসন। ভেঙে পড়া পোস্তা উড়ালপুল মেরামতি সম্ভব ছিল না কোনওভাবেই। তাই বিপর্যস্ত সেতুর বাকি অংশও ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় KMDA। গোটা বিষয়টি হয় রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসের তত্ত্বাবধানে। ২০০৮ সালে বিবেকানন্দ উড়ালপুল তৈরিতে অনুমোদন দেওয়া হয়। ১৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছিল। নির্মাণের দায়িত্ব পায় হায়দরবাদের সংস্থা আইভিআরসিএল। ২০০৯-র সেপ্টেম্বরে শুরু হয় সেতু তৈরির কাজ। ২০১৮-র ৪ সেপ্টেম্বর মাঝেরহাট সেতুতেও বিপর্যয় ঘটে। এখন মাঝেরহাটে নতুন সেতুর পথচলা শুরু হয়েছে। পোস্তায় কি নতুন সেতু-বন্ধন হবে ভবিষ্যতে? 

আরও পড়ুন:৬০ পেরিয়েও দুরন্ত ফিটনেস! স্কাইডাইভিংয়ে জোড়া রেকর্ড ১০১ ষাটোর্ধ্বের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget