এক্সপ্লোর

Shatrughan Sinha: 'মাছ খেতে নিষেধ করলে বাঙালি ঝাঁটা নিয়ে তাড়া করবে' শত্রুঘ্ন সিন্হার মন্তব্যে পাল্টা তৃণমূল বিধায়ক

TMC: বিতর্কের এই আবহে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, অতীতে বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ঠিক কী বলতেন।  

কলকাতা: তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার আমিষ-নিরামিষ মন্তব্য় নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। যা নিয়ে অসন্তুষ্ট তাঁর দলের সতীর্থরা। তৃণমূল-সাংসদের এই মন্তব্যে কটাক্ষ করেছে কংগ্রেস। 

কে কী খাবে, তা অন্য কেউ ঠিক করে দেবে কেন? বিজেপিকে এই প্রশ্ন তুলে অতীতে একাধিকবার আক্রমণ করেছেন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এবার, তাঁর দলেরই সাংসদ শত্রুঘ্ন সিন্হা আমিষ নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করেছেন। যা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলছেন, "আমরা এর সঙ্গে একমত নই। আমরা মনে করি যে মানুষের খাওয়া,পরা এগুলোর ব্য়পারে তাঁর স্বাধীনতা থাকা উচিত।'' তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, "কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, তাই বাঙালিকে যদি মাছ খেতে নিষেধ করা হয় তাহলে বাঙালি ঝাঁটা নিয়ে তাড়া করবে। আমিও সেই বাঙালিদের মধ্যে একজন।''

ঠিক কী বলেছিলেন আসানসোলের তৃণমূল সাংসদ? 

মাছ ছাড়া বাঙালি কোনও শুভ অনুষ্ঠানের কথা ভাবতেই পারে না। একাধিক পুজোতেও, ভোগ নিবেদনে মাছ দেওয়ার রীতি রয়েছে। আর সেই বাংলার মানুষের ভোটে জয়ী হওয়া তৃণমূল সাংসদের মুখে আমিষ-নিরামিষ মন্তব্য়ে তোলপাড়। 

শত্রুঘ্ন সিনহা বলেন, "কিছু জায়গায় গো মাংস নিষিদ্ধ করা হয়েছে। সেটা ঠিক হয়েছে। আমাকে জিজ্ঞেস করো গোমাংস কেন আমিষই নিষিদ্ধ করে দেওয়া উচিত। এটা আমার রায়।আপনি কিছু জায়গায় নিষিদ্ধ করেছেন। আর কিছু জায়গায় আপনি নিষিদ্ধ করেননি। এখন উত্তর-পূর্বে কী আছে? আমার এক বন্ধু বলেছিলেন, ওঁহা ইয়ামি। ওঁহা খাও তো ইয়াম্মি, আর আমাদের উত্তর ভারতে খাও তো মাম্মি। এটা তো চলবে না। যদি বন্ধ করতে হয় তাহলে সব জায়গায় করো।''

অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, অতীতে বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ঠিক কী বলতেন। এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "ভোটে জিতেই সব ডিমের দোকান বন্ধ বিজেপি রাজ্য়ে, সব ডিমের দোকান বন্ধ। কেউ ডিম খাবে না। কে কী খাবে তা নিজের ব্য়াপার। কেউ যদি নিরামিষাশী হন, আপনি নিরামিষ খান, আমার কোনও আপত্তি নেই। তাহলে আপনি আমার খাবারে ইন্টারফেয়ার করবেন কেন? মাছ, মাংস, ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কী বলবে হাটটিমাটিটিম আর তোমাদের ভোটে পাড়ব ডিম। না খাওয়া যাবে না কেন? বিজেপির অর্ডার।''

আরও পড়ুন: Sonarpur Oil Controversy: বাড়ির গা বেয়ে চুঁইয়ে পড়ছে, কী এই তরল? এখনও অধরা উত্তর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kaustav Bagchi: কৌস্তভ বাগচীর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, বাইকে করে এসে গুলি করার, বোমা মারার হুমকি
Kaustav Bagchi: কৌস্তভ বাগচীর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, বাইকে করে এসে গুলি করার, বোমা মারার হুমকি
CM Suvendu Adhikari On Rath Yatra 2026: রথযাত্রায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী, ফের কোনও বড় ঘোষণা ?
রথযাত্রায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী, ফের কোনও বড় ঘোষণা ? " আগামী পয়লা আগষ্ট থেকে.."
Road Accident: রথের দিনের ভয়াবহ পথ দুর্ঘটনা, রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের
রথের দিনের ভয়াবহ পথ দুর্ঘটনা, রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের
West Bengal Live Blog: রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির, শুক্লপক্ষের পুণ্য তিথিতে টান রথের রশিতে
রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির, শুক্লপক্ষের পুণ্য তিথিতে টান রথের রশিতে

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget