এক্সপ্লোর

Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?

Birbhum Tulu Mondal News: টুলু মণ্ডলের বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি এখন ২০০ কোটিরও বেশি। টাকা ও সোনা মিলিয়ে এখনও পর্যন্ত ২২০ কোটির হদিশ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। ৪০০ বিঘারও বেশি জমি রয়েছে বলে জানা গিয়েছে।

বীরভূম : টুলু মণ্ডলের উদ্ধার হওয়া সম্পত্তির পরিমাণ ২০০ কোটি পার হয়েছে। এর মধ্যে তাঁর পার্কিং লট থেকে উদ্ধার হল ছাপাখানার যন্ত্র। টুলু মণ্ডলের সুবিশাল পার্কিং লটের সিমেন্টের গুদাম থেকে খোলা অবস্থায় উদ্ধার ছাপাখানার যন্ত্র। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে টুলু মণ্ডলের পার্কিং লটে যান তদন্তকারীরা। সেখানে খোলা অবস্থায় সিমেন্টের গোডাউনের মধ্যে বস্তা চাপা দেওয়া ছিল ওই যন্ত্র। সূত্রের খবর, পার্কিং লটই ছিল টুলুুর কালো কারবারের মূল ডেরা। নকল DCR ছাপানোর জন্য সেখানে তৈরি করা হয়েছিল ছাপাখানা। মেশিনটি খোলা অবস্থায় ছিল কেন? তাহলে কি সেটি অন্য কোথাও সরিয়ে ফেরার পরিকল্পনা হয়েছিল? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

টুলু মণ্ডলের বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি এখন ২০০ কোটিরও বেশি। টাকা ও সোনা মিলিয়ে এখনও পর্যন্ত ২২০ কোটির হদিশ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। টুলু মণ্ডল ও তাঁর পরিবারের নামে ৪০০ বিঘারও বেশি জমি রয়েছে বলে জানা গিয়েছে। ডুপ্লিকেট DCR-কে হাতিয়ার করে, সরকারের রাজস্ব চুরি করে, এভাবেই সম্পত্তির পাহাড় গড়েছেন নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু। আর সেই ঘটনার তদন্তে এবার উদ্ধার হল নকল DCR ছাপানোর যন্ত্রও। 

জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা 

যদিও বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার হলেও, এখনও পর্যন্ত টুলুর দেখা নেই। তবে, সিজ ও ফ্রিজ করা সম্পত্তির যে হিসেব তদন্তকারীরা পেয়েছেন, তা চমকে দিচ্ছে সকলকেই। পুলিশ সূত্রে খবর, টূলুর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৩ কোটি ৭০ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের হদিশ মিলেছে। জমির পরিমাণ ৪০০ বিঘারও বেশি, যে সব জমি রয়েছে টুলু মণ্ডলের পরিবার ও কোম্পানির নামে। এরই মধ্যে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রবিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে, টুলু মণ্ডলের ক্রাশার ইউনিটের ম্যানেজার সীতেশ প্রামাণিককে। মহম্মদবাজার থানার পুলিশ সূত্রে খবর, সীতেশ টুলু মণ্ডলের ক্রিমিনাল সিন্ডিকেটের অন্যতম অংশ। টুলুর সিন্ডিকেটের মধ্যে যোগাযোগ রখার কাজ হত এই ম্যানেজারের মাধ্যমে। ধৃতকে জেরা করে টুলু মণ্ডলের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে গাফিলতির অভিযোগে মহম্মদবাজার থানার ২ SI-কে ক্লোজ করা হয়েছে। এই এসআই- রা হলেন আব্দুল আলিম ও সেনাউর হোসেন। তাঁদেরকে ক্লোজ করা হয়েছে সিউড়ি পুলিশ লাইনে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Advertisement

ভিডিও

Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE
Malda News | বীরভূমের পর এবার মালদা। জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে উদ্ধার হলো কোটি কোটি নগদ টাকা ও সোনা | ABP ANANDA LIVE
Kunal Ghosh on Tulu Mondal News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget