এক্সপ্লোর

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!

Tulu Mondal Bridge Construction: গত বছর তিলপাড়া ব্যারাজ কর্তৃপক্ষ জানায় কয়েকদিন বন্ধ থাকবে ময়ূরাক্ষী নদীর সেতু। আর সেই সিদ্ধান্তেই বিপাকে পড়েন টুলু। তখনই টুলু জানান, তাঁর সেতু তৈরির পরিকল্পনা।

বীরভূম: টুলু মণ্ডল মানেই যেন একটা সমান্তরাল প্রশাসন, সমান্তরাল সরকার। তার নির্দেশ ছাড়া যেন কিছুই হত না এলাকায়। আর নদী দখল করে রাস্তা তৈরি করতেও পিছপা হয়নি এই পাথর ব্যবসায়ী। এমনকি পরিকল্পনা ছিল সেতু তৈরিরও।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কবে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে?

তৃণমূল আমলে এই টুলু মণ্ডল বলেছিলেন, "ঊর্ধ্বতন আমাদের যা প্রশাসন আছে, বলল আপনারা থেকে এটা করে দেন। আমরা টার্গেট নিয়েছি মোটামুটি ভাবে ১৫ দিনের মধ্যে চালু করব।" এই কথা শুনে কেউ বলবে না কোনও পাথর ব্যবসায়ী এই কথা বলছেন। উল্টে মনে হতে পারে, সরকারের কোনও আধিকারিক সাংবাদিক বৈঠক করছেন। বীরভূমে এতটাই ছিল নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলুর দাপট। অনেকে তো বলছেন, সেখানে কার্যত তাঁর সমান্তরাল সরকার চলত।

অভিযোগ, নদী দখল করে তৈরি করেছিলেন রাস্তা। সেই রাস্তায় আদায় করা হত টোল ট্যাক্স। এমনকি সেতু তৈরির প্রস্তুতিও শুরু করেছিলেন টুলু। গত বছরের শুরুর দিকে তিলপাড়া ব্যারাজ কর্তৃপক্ষ জানায়, মেরামতির জন্য কয়েকদিন বন্ধ থাকবে ময়ূরাক্ষী নদীর ওপরের সেতু। আর সেই সিদ্ধান্তেই বিপাকে পড়েন টুলু অ্যান্ড কোম্পানি। সেতু বন্ধ থাকলে তাদের পাথরের লরি বেরোবে কোন পথে? চিন্তায় পড়ে যান তাঁরা।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?

এই ঘটনার পরই একেবারে সাংবাদিক বৈঠক ডেকে, টুলু মণ্ডল জানান, তাঁদের সেতু তৈরির পরিকল্পনা। সেই সাংবাদিক বৈঠকে টুলু বলেন, "তিলপাড়ার যে ব্রিজ, এপ্রিল থেকে মনে হয় এই ব্রিজটায় যান চলাচল বন্ধ আছে। তো আমরা যে দুর্গতিতে পড়ে গেছি, আমাকে বলেছে এবং ঊর্ধ্বতন আমাদের যা প্রশাসন আছে, বলল আপনারা থেকে এটা করে দেন। আমি কাজলকে বলেছি যেহেতু কাজল সঙ্গে আছে, এবং অনেক লোকাল লোকের, ৯ জন লোকাল লোকের জায়গা আছে, তাদেরকে সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিতে। এটা বানাতে মোটামুটি ৪-৫ কোটি টাকা খরচ হবে।"

সেতু তৈরির আগে, গাড়ি চলালচল অব্যাহত রাখতে, নদীর ওপর হিউম পাইপ ফেলে তৈরি করে ফেলেন বিকল্প রাস্তা। সেই রাস্তারও উদ্বোধন করেন খোদ টুলু মণ্ডল। স্থানীয় এক বাসিন্দা বলেন, "এটা নদী। ব্যারাজ খারাপ হয়েছে। শুনলাম, ব্রিজ হবে। রাস্তা হয়। টুলু উদ্বোধন করে।"

শুধু রাস্তা তৈরিই নয়, সেই রাস্তায় বসানো হয় টোল বুথ। টোল গেট নিয়ে। এখানে টোল আদায় করা হয়। সেই সঙ্গে চলতে থাকে সেতু তৈরির পরিকল্পনা। আনা হয় বড় বড কংক্রিটের সেগমেন্ট। কেমন হবে সেই সেতু? জানিয়েছিলেন টুলু নিজেই। টুলু বলেন, "একদম উন্নত মানের হবে। এই যে বড় বড় দেখছেন না ব্লকগুলো পড়ে আছে এর ওপরে ঢালাই হবে। প্রায় ২০-২৫ টন রডের ঢালাই হবে।  ঢালাই দেওয়ার পরে OPC সিমেন্ট দিয়ে যেটা এ গ্রেডের সিমেন্ট সেই সিমেন্ট দিয়ে ঢালাই হবে । আমরা টার্গেট নিয়েছি মোটামুটি ভাবে ১৫ দিনের মধ্যে চালু করব।"

সূত্রের খবর, রাজ্যে পালাবদলের জেরে ভেস্তে যায় টুলুর সেতু তৈরির পরিকল্পনা। সম্পত্তি এবং সাম্রাজ্য় সামনে আসার পর গা ঢাকা দিয়েছেন টুলু মণ্ডল। সরকার বদলের পর খুলে গেছে তিলপাড়া ব্যারাজ। আপাতত বন্ধ টুলুর রাস্তা।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
Advertisement

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget