এক্সপ্লোর

Humayun Kabir : ২টি কেন্দ্র থেকে লড়বেন হুমায়ুন কবীর নিজেই, একই নামে প্রার্থী আরও ৪ জন; কারা তাঁরা ?

West Bengal Politics: তালিকায় রয়েছেন আরও চার হুমায়ুন কবীর। তাঁরা কারা ? কোন আসন থেকে প্রার্থী হতে পারেন ?

উজ্জ্বল মুখোপাধ্যায়, বেলডাঙা : রেজিনগরের সভা থেকে নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন কবীর। নতুন দলের নাম 'জনতা উন্নয়ন পার্টি', সভার আগেই এবিপি আনন্দকে জানিয়েছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। নতুন দল তৈরির দিনই আরও বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে হুমায়ুন কবীরের। নিজে ২টি আসন থেকে লড়াই করবেন বলে জানিয়ে দিয়েছেন। এর পাশাপাশি তালিকায় রয়েছেন আরও চার হুমায়ুন কবীর। তাঁরা কারা ? কোন আসন থেকে প্রার্থী হতে পারেন ?

হুমায়ুন বলেন, "আমি ২টো আসনে লড়ব। রেজিনগর ও বেলডাঙা। আর ডাক্তার হুমায়ুন কবীর, যিনি ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলে রানিনগর বিধানসভা কেন্দ্রে টিকিট দিয়েছিলেন। তৃণমূলের লোকেরাই তাঁর পরাজয় ঘটিয়েছিল। তাঁদের পছন্দ হয়নি, একজন ব্যক্তি...ডাক্তার মানুষ। তিনি মুর্শিদাবাদের একজন পরিচিত বিশিষ্ট চিকিৎসক। রানিনগরে সৌমিক হোসেনের বিরুদ্ধে আমার প্রতীক নিয়ে লড়বেন। আর একজন হুমায়ুন কবীর ভগবানগোলায়। বর্তমান উপনির্বাচনে যে বিধায়ক রিয়াত হোসেন...৯ হাজার বা ১০ হাজার ভোটে জিতেছেন, তাঁর বিরুদ্ধে আমার একজন প্রার্থী ভগবানগোলায় বিশিষ্ট ব্যবসায়ী...তাঁর নামও আজ হবে। তার মানে, আজ মুর্শিদাবাদে ৪ হুমায়ুন কবীর...রানিনগর, ভগবানগোলা, রেজিনগর ও বেলডাঙা। এক হুমায়ুন কবীর ২টিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।"

তিনি আরও বলেন, "আর একজন হাজি মানুষ, যাকে আমি বাংলার যে ক'টা জেলা আছে তারমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি হিসাবে ঘোষণা করব। একটাই সভাপতি ঘোষণা হবে আজ। সম্পূর্ণ রাজ্য কমিটি হবে। বাকি, একজনই সভাপতি মেদিনীপুরে। হাজি সাহেব। ওঁকেও ওখানে গ্রামীণ আর শহর ২টো সিট আছে, যেটা দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন...। আর একটাও সম্ভাব্য হতে পারে মালদা। বৈষ্ণবনগর আসন। উনি এসে গিয়েছেন। মহিলা প্রার্থী করব। কারণ, আমাকে তো সমন্বয় রাখতে হবে। মহিলাদের রাখতে হবে। জেনারেল, ওবিসি, এসসি, এসটি। আর একটা হুমায়ুন কবীরের সম্ভাবনা প্রবল। তিনি হচ্ছেন রামপুরহাটের হুমায়ুন কবীর। তিনিও বিশিষ্ট ব্যবসায়ী। স্টোন চিপসের কয়েকটি খাদান আছে। হুমায়ুন কবীরের অপর নাম ভাগ্যবান। ফলে, ভাগ্যবান যারা হবেন তাঁরা তো নিশ্চয়ই গুরুত্ব পাবেন।" 

নতুন দল। এক নম্বর ঘোষণা কী হবে ? এই প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেছেন, "এক নম্বর ঘোষণা, বাংলার মানুষের উন্নয়ন করা। সিপিএম ৩৪ বছরে ভোটব্যাঙ্ক হিসাবে বাংলার মানুষকে ব্যবহার করে তাদের ক্যাডার-ভিত্তিক করা। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ করা যায় না। সাধারণ মানুষ স্পর্শ করতে পারেন না। তাঁর আধিকারিকরা...আমলাতান্ত্রিক দল চলছে।"

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget